Home / জাতীয় / চিকুনগুনিয়ার বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম শুরু
12+Chikun+4+MBD

চিকুনগুনিয়ার বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম শুরু

চিকুনগুনিয়ার বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম শুরু

মাস্টারি বিডি ডটকম
জিয়াউর রহমান বাঁধন। ঢাকা । ১২ জুন ২০১৭ । ২ জৈষ্ঠ্য ১৪২৪

চিকুনগুনিয়ার হাত থেকে জনগণকে রক্ষা করতে সচেতনতামূলক প্রচার-প্রচারণা শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামণ রোগ নিয়ন্ত্রণ শাখা (সিডিসি)।

আজ সোমবার রাজধানীর মিরপুর-১ নম্বরস্থ ৯ নং এবং ১০ ওয়ার্ড থেকে এই সচেতনতা মূলক প্রচার ও প্রচারণা শুরু করেছেন।

আগামী ৫ দিনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৯ টি ওয়ার্ডে এবং দক্ষিণ সিটি করপোরেশনের ৫ টি জোনে এই প্রচার কার্যক্রম চালানো হবে। এই প্রচার কার্যে ৫ জন ডাক্তার, ৫ জন নার্স, ২ জন স্থানীয় মসজিদের ইমাম, ২ জন স্থানীয় কাউন্সিলর, শিক্ষক প্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ গ্রহন করবেন।

12+Chikun+1+MBD

এছাড়াও চিকুনগুনিয়ার প্রতিরোধে কন্টোল রুম খোলা হবে এবং এই কন্টোল রুম তদারকির জন্য আগামীকাল কমিটি গঠন করা হবে। এই কন্টোল রুম থেকে সারাদেশের হাসপাতালসহ বিভিন্ন স্থানে প্রতিনিয়োত খোজ খবর রাখা হবে।

সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখা (সিডিসি)-র লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. সানিয়া তাহমিনা বাসসকে জানান, চিকুনগুনিয়ার বিস্তার প্রতিরোধে জনগণের সচেতনতা বাড়াতে স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত মূলক কার্যক্রমের অংশ হিসাবে আমরা এই সচেতনতা মূলক প্রচার কার্যক্রম শুরু করেছি।

চিকুনগুনিয়া জ্বর নিয়ে আতংকিত না হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, চিকুনগুনিয়া জ্বর নিয়ে আপনারা আতঙ্কিত হবেন না। মশারি টানিয়ে ঘুমাতে হবে এবং খেয়াল রাখেতে হবে বাড়ির আশে পাশে কোথাও যাতে কোন পানি তিন দিনের বেশি সময় জমা হয়ে না থাকে। চিকুনগুনিয়া মরণঘাতী কোনো রোগ নয়। সবাইকে সচেতন থাকতে হবে। সচেতন থাকলেই এই রোগ প্রতিরোধ সম্ভব।

12+Chikun+3+MBD

সূত্র : বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.