Home / ফটো গ্যালারি / স্কুললাইফ থেকেই টমবয় সোনাক্ষী!
sonakshi+sinha+mbd

স্কুললাইফ থেকেই টমবয় সোনাক্ষী!

sonaksy+mbd

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
বিনোদন ডেস্ক । ১২ আগস্ট ২০১৮ । ২৮ শ্রাবণ ১৪২৫

বলিউড তারকা সোনাক্ষী সিনহা বললেন, ‘আমি স্কুললাইফ থেকেই টমবয়। স্কুল শুরু হওয়ার আগেই স্কুলের মাঠে পৌঁছে যেতাম আর ফুটবল খেলতাম। আর ইউনিফর্মের বারোটা বাজাতাম।’

সম্প্রতি এক সাক্ষাৎকারে কথাগুলো বলেন সোনাক্ষী।

sonakshi+sinha+mbd-3

তিনি বলেন, ‘বসে বসে খেলা দেখতে ভাল লাগে না আমার। খেলতে বেশি ভাল লাগে। আমার পছন্দের খেলা বাস্কেটবল আর ফুটবল। যাই হোক, আমি জানতাম অভিনয়ে আসার পরে ভাল দেখতে লাগাটা খুব জরুরি। তাই ব্যালান্স রাখি। তবে ক্যামেরা অফ হয়ে গেলেই সাধারণ মেয়ের মতো থাকি।

sonakshi+sinha+mbd-5

অল্পতে খুশি হওয়াকেই সুখী হওয়ার মন্ত্র বলে ব্যাখ্যা করেছেন লাস্যময়ী সোনাক্ষী সিনহা। সাক্ষাৎকারে তার সুখী থাকার কারণ নিয়ে এমন মন্তব্যই করেছেন তিনি।

sonakshi+sinha+mbd-10

সোনাক্ষী বলেন, ‘আমি অল্পেই খুশি। পরিবার আর বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পারলেই আমি প্রাণবন্ত থাকি। তবে কখনো সমস্যা থেকে পালাই না। সমস্যা মিটিয়ে তবে নিশ্চিন্ত হই।’

sonakshi+sinha+mbd-4

নিজেকে দৈনন্দিন জীবনের চাপ থেকে দূরে রাখার প্রশ্নে সোনাক্ষী বলেন, ‘স্কেচিং অ্যান্ড পেন্টিং করতে ভালো লাগে। কোনও কিছু গড়তে খুব পছন্দ করি। ক্লান্ত হয়ে বাড়ি ফিরলেও মনে হয় না ঘুমাই। সোজা পেন্টিং রুমে চলে যাই। ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট, অ্যাবস্ট্রাক্ট… সবই আঁকি। বড় কালেকশন বাড়িতে আছে। সুযোগ করে এগজ়িবিশন নিশ্চয়ই করব।’

sonakshi+sinha+mbd-7

আগামী বছর মুক্তি পাবে সোনাক্ষী অভিনীত ছবি ‘কলঙ্ক’। শুধু তাই নয়, ‘কলঙ্ক’র পরে ‘দবং থ্রি’র শুটিং শুরু হবে বলে জানিয়েছেন সোনাক্ষী।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

27 8 2026 111

বাধার মুখে সাংস্কৃতিক অঙ্গন, উদ্বিগ্ন শিল্পীসমাজ

বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ । মাসস গান হবে, শিল্পীরা মঞ্চে উঠবেন, দর্শক-শ্রোতা …

Leave a Reply

Your email address will not be published.