Home / জাতীয় / সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় হয়েছে : প্রধানমন্ত্রী
1483788525

সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় হয়েছে : প্রধানমন্ত্রী

সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় হয়েছে বলে উল্লেখ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘সাঁজোয়া, গোলন্দাজ ও পদাতিক বাহিনীর নতুন প্রবর্তিত যুদ্ধ সরঞ্জামে সুসজ্জিত সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা আরো সুদৃঢ় হয়েছে। আমাদের মুক্তিযুদ্ধের আদর্শে গড়ে ওঠা এই সেনাবাহিনী যে কোন অশুভ শক্তিকে দৃঢ়ভাবে প্রতিহত করতে পূর্বের চেয়ে অনেক বেশি প্রস্তুত।’

৭ জানুয়ারি, শনিবার সকালে নোয়াখালীর স্বর্ণদ্বীপে (জাহাইজ্জার চর) বাংলাদেশ সেনাবাহিনীর ম্যানুভার অনুশীলন মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন তিনি।

তিনি বলেন, আমাদের চৌকস সেনাবাহিনীর অত্যাধুনিক রণসজ্জা ও তাদের সুদৃঢ় কার্যক্রম পেশাদারিত্বের স্বাক্ষর বহন করে। সেনাবাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে নতুন সংযোজিত ট্যাংক এমবিটি-২০০০, এপিসি বিটিআর-৮০, সেল্ফ প্রোপেলড আর্টিলারি গান, নোরা-বি-৫২, রাডার বিহেকেল এসএলসি-২, ট্যাংক বিধ্বংসী মিসাইল এমইটিআইএস-এম-১ সমরাস্ত্রের ব্যবহার, ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য সকল কোর এর পেশাদারিত্ব দেখে আমি সেনাবাহিনীর সার্বিক সক্ষমতায় সম্পূর্ণ আশ্বস্ত।

তিনি আরও বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ডাকে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়েওঠা বাংলাদেশ সেনাবাহিনী আজ একটি সুদক্ষ, সুশৃঙ্খল ও সুসংগঠিত বাহিনীরূপে সমগ্র বিশ্বে সুপ্রতিষ্ঠিত।

ব্রিগেডিয়ার জেনারেল শরিফ আশরাফ মহড়াটি পরিচানায়, ১১ পদাতিক ডিভিশনের তত্বাবধান এবং ৩৩ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ সেনাবাহিনীর ম্যানুভার অনুশীলন-২০১৬ এ মহড়া অনুষ্ঠিত হয়।

সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মুহম্মদ শফিউল হক অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা রাখেন। মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, নৌ ও বিমানবাহিনী প্রধানগণ, সংসদ সদস্যবৃন্দ, জিওসি ১১ এবং ৩৩ পদাতিক ডিভিশনের অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার, নন কমিশন্ড অফিসার এবং সৈনিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

15 8 2

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার সদস্য

১৫ আগস্ট ২০২৬ | মাসস বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে সদস্য হিসেবে নতুন করে চার নেতাকে …

Leave a Reply

Your email address will not be published.