মাস্টারি বিডি ডটকম । শান্তা ইসলাম
ঢাকা । ০৩ মে ২০১৮ । ২০ বৈশাখ ১৪২৪
এলবাম প্রকাশ। চলচ্চিত্র নায়িকা পূর্ণিমাকে বিয়ের প্রস্তাব। বিদেশে কনসার্ট- এক তুগলঘি কারবার
‘একদিন পাখি উড়ে যাবে যে আকাশে’–কিশোর কুমারের এই গানটি পরিবেশনার মাধ্যমে ব্যাপক আলোচনায় আসেন রিকশাশ্রমিক আকবর। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র পরিচালক হানিফ সংকেতই তাকে আলোর মুখোমুখি করেন। ২০০৩ সালে ইত্যাদি-তে পরিবেশিত কিশোর কুমারের ‘একদিন পাখি উড়ে যাবে যে আকাশে’ গানটি গেয়ে সারা দেশে আলোড়ন তুলেছিলেন রিকশা চালক আকবর। এর পরপরই শুরু হয় তার জীবনের নতুন অধ্যায়। রাতারাতি তারকাখ্যাতি, রিকশা চালক থেকে হয়ে ওঠেন জনপ্রিয় সংগীতশিল্পী।
এর পরের ঘটনাপ্রবাহ প্রায় সবারই জানা। একের পর এক এলবাম প্রকাশ। চলচ্চিত্র নায়িকা পূর্ণিমাকে বিয়ের প্রস্তাব। বিদেশে কনসার্ট- এক তুগলঘি কারবার।
কিন্তু অনেকদিন তিনি আলোচনায় নেই। জানা যায় অসুস্থ ছিলেন তিনি। এখন আবার শো-তে ফিরেছেন-মর্মে গণমাধ্যমে প্রকাশ।
সারা জীবন গান গাওয়ার ইচ্ছে বজায় রেখেছেন আকবর। তার এক মেয়ে ঢাকার আইডিয়াল স্কুলে পড়ে। দুই ছেলে যশোরে – পড়াশোনার পাশাপাশি কৃষিকাজে যুক্ত।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম