Home / আন্তর্জাতিক / যুক্তরাষ্ট্রেও বাল্যবিবাহ!!
US_Child-666x349

যুক্তরাষ্ট্রেও বাল্যবিবাহ!!

মাস্টারি বিডি ডটকম । শান্তা ইসলাম
ঢাকা । ০৩ মে ২০১৮ । ২০ বৈশাখ ১৪২৪

যুক্তরাষ্ট্রে ১৫ বছরে ২ লাখ বাল্যবিবাহ
8ab4dd78ce548a61d11aae07c13deb75-596326e13c2ab

যুক্তরাষ্ট্রেও বাল্যবিবাহ। অবাক হবার মতো ঘটনা। কিন্তু সত্য হচ্ছে, যুক্তরাষ্ট্রেও বাল্যবিবাহের ঘটনা আশঙ্কাজনকভাবে বাড়ছে। আনচেইনড তাদের এক যুগান্তকারী গবেষণায় দেখেছে, ২০০০ থেকে ২০১০ সাল পর্যন্ত প্রায় আড়াই লাখ শিশুর বাল্যবিবাহ হয়েছে। তাদের বয়স ১২। আর বেশির ভাগ ক্ষেত্রেই বরের বয়স অনেক বেশি।

সিবিএস নিউজ পিউ রিসার্চ সেন্টারের এক জরিপে দেখা গেছে, ২০১৪ সালে ৫৭ হাজার ৪০০ অপ্রাপ্তবয়স্কদের বিয়ে হয়েছে। তবে বাল্যবিবাহের ঘটনা বেশি ওয়েস্ট ভার্জিনিয়া ও টেক্সাসে। ২০১৪ সালের হিসাবে দেখা যায়, প্রতি এক হাজারের মধ্যে সাতজন বিবাহিত। তাদের বয়স ১৫ থেকে ১৭। এমনকি ওকলাহামা, আরকানাস, টেনিসি, নর্থ ক্যারোলাইনা, নেভাদা, ক্যালিফোর্নিয়াসহ দক্ষিণ ও পশ্চিমের অঙ্গরাজ্যগুলোতেও বাল্যবিবাহ বেশি হয়। ফ্লোরিডায় বিচারক বয়স বিবেচনায় না নিয়ে বিয়ের লাইসেন্স দিতে পারেন, যদি আবেদনকারী গর্ভবতী হয়ে পড়ে থাকে।

CM1-Bride-1024x576-412x216

এমনকি অভিবাসী ও নাগরিকদের সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকা নিউইয়র্ক অঙ্গরাজ্যও এই সমস্যা থেকে মুক্ত নয়। হিউম্যান রাইটস ওয়াচের হিসাবে, নিউইয়র্কে ২০০১ থেকে ২০১০ সাল পর্যন্ত ১৮ বছরের কম বয়সের ৩ হাজার ৮৫০ শিশুর বিয়ে হয়।

সূত্র: প্রথম আলো

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

14 4 2026 9090003

বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার

অপরিশোধিত জ্বালানি তেলের (ক্রুড অয়েল) তীব্র সংকটের কারণে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি …

Leave a Reply

Your email address will not be published.