Home / উৎসব ও সংস্কৃতি / সুবিধাবঞ্চিত শিশুদের মেহেদি উৎসব
mymenshing-3-20230419165601

সুবিধাবঞ্চিত শিশুদের মেহেদি উৎসব

মাস্টারি সংবাদ | শান্তা ইসলাম |
৯ এপ্রিল ২০২৪ | ২৬ চৈত্র ১৪৩০

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য মেহেদি উৎসবের আয়োজন করেছেন বসুন্ধরা শুভসংঘ বন্ধুরা। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই এ আয়োজন করেন তাঁরা।

mymenshing-2-20230419165724

শুভসংঘের নারী বন্ধুরা অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুর হাতে মেহেদি দিয়ে বিভিন্ন ডিজাইনের নকশা এঁকে দেন। সুবিধাবঞ্চিত শিশু বৃষ্টি বলে, ‘মেহেদি হাতে ঈদ করছি।

এটা খুবই আনন্দের। ভালো লেগেছে, যখন একজন আপু আমার হাতে মেহেদি লাগিয়ে দিলেন। এই প্রথম মেহেদি দিলাম।’

হাবিবা, রত্না, খুশিসহ সবার অনুভূতি জানতে চাইলে তারা শুধু একটি কথাই বলেছে,  আজ আমরা অনেক খুশি।

mymenshing-4-20230419165651

খুব ভালো লাগছে। তাদের অভিভাবকরাও খুশি হয়েছেন আমাদের এই আয়োজনে।

মেহেদি উৎসবে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের শাহনাজ মহিমা, সেজুতি আক্তার, অন্বেষা পাল পূজা, বীথি রয়, মাহবুবা মাহিমা, মোমতারিন জাহান, অর্পিতা চাকমা, নুসরাত জাহান শ্রাবনী, সাদিয়া আক্তার মিম, দিবা দেবনাথ, তাহসিন ইকবাল ত্রিশা ও সাদিয়া ইকবাল তানিশা।

শুভসংঘ সদস্যদের অনুভূতি জানতে চাইলে তাঁরা বলেন, ঈদের আগে সুবিধাবঞ্চিত শিশুদের হাতে মেহেদি পরিয়ে দিতে পারায় আমরা অনেক আনন্দিত।

untitled-2-1712599955

সুবিধাবঞ্চিত এই শিশুরা ঈদের আনন্দ পুরোটা উপভোগ করতে পারে না। ঈদে সবার সঙ্গে তারাও যেন হাসিখুশি থাকতে পারে সে জন্য কয়েক দিন আগে তাদের জামাকাপড় তুলে দিয়েছিলাম।

ঈদের আনন্দ বাড়িয়ে দিতে মেহেদি উৎসব করলাম। ঈদের আগে তাদের নিয়ে মেহেদি উৎসব আয়োজন করতে পেরে শিশুদের পাশাপাশি আমরাও অনেক খুশি। ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ভালো কিছু করতে চাই।

 

 

 

 

সূত্র:  কালের কণ্ঠ

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …