Home / আন্তর্জাতিক / লালকার্ড দেখলেন রোনালদো, সুপারকাপ থেকে বিদায় আল নাসরের
Al_Hilal_Al_Nassr_090424_01_20240409_114629204

লালকার্ড দেখলেন রোনালদো, সুপারকাপ থেকে বিদায় আল নাসরের

মাস্টারি সংবাদ | শান্তা ইসলাম |
খেলা | ৯ এপ্রিল ২০২৪ | ২৬ চৈত্র ১৪৩০

সৌদি সুপার কাপের সেমিফাইনালে মেজাজ ধরে রাখতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনালদো।

ronaldo-red-card-2404090555

প্রতিপক্ষের ফুটবলারকে আঘাত করে লাল কার্ড খেয়ে বসেন তিনি। সেইসঙ্গে তার দল আল নাসরও টুর্নামন্ট থেকে ছিটকে গেছে আল হিলালের কাছে ২-১ ব্যবধানে হেরে।

২০১৮ সালের পর প্রথমবার লালকার্ড দেখতে হলো রোনালদোকে। সিদ্ধান্ত মানতে না পেরে মুষ্টি পাকিয়ে ঘুষি মারার ভঙ্গিতে রেফারির প্রতি ক্ষোভ প্রকাশ করেন আল নাসর তারকা।

এরপর রেফারিকে কটাক্ষ করে আর্মব্যান্ড খুলে বেরিয়ে যান মাঠ থেকে। এসময় আল হিলাল সমর্থকরা ‘মেসি’ ‘মেসি’ বলে চিৎকার করতে থাকে।

ronaldo-20240408223154

এদিন ম্যাচজুড়ে আল নাসরের ওপর আধিপত্য করেছে আল হিলাল। যদিও ম্যাচের শুরুতেই নাসরকে এগিয়ে নেওয়ার সুযোগ পান রোনালদো। কিন্তু ১৭ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও সুযোগ নষ্ট করেন ‘সিআর সেভেন’। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে ওতাবিও গোল করলেও অফসাইডের কারণে সেটি বাতিল হয় । গোলশূন্য সমতাতেই বিরতিতে যায় দুই দল।

ম্যাচের ৬১তম মিনিটে এগিয়ে যায় হিলাল। পিছিয়ে পড়ে গোল শোধের জন্য মরিয়া চেষ্টা চালিয়েছে আল নাসর। যদিও কোনোভাবেই গোল পাচ্ছিল না তারা। উল্টো ৮৫ মিনিটে রোনালদোর লাল কার্ডে ১০ জনের দলে পরিণত হয় নাসর। ৯৯ মিনিটে মানে জালের দেখা পেলেও সেটা কেবল আক্ষেপই বাড়িয়েছে তাদের।

রোনালদোর আল নাসর পরের ম্যাচ খেলবে ১৯ এপ্রিল। সৌদি প্রো লিগের সেই ম্যাচে আল নাসরের প্রতিপক্ষ আল ফেইহার বিপক্ষে।

 

 

 

সূত্র: সমকাল

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

18 7 2026 99

ইট উৎপাদনের জন্যে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ | মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান ইট উৎপাদনের জন্যে …