Home / উৎসব ও সংস্কৃতি / সার্ক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের পাঁচটি ছবি
chk_1-1440x564_c

সার্ক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের পাঁচটি ছবি

মাস্টারি বিডি ডটকম । শান্তা ইসলাম
ঢাকা । ০৯ মে ২০১৮ । ২৬ বৈশাখ ১৪২৪

অষ্টম সার্ক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের পাঁচটি চলচ্চিত্র প্রদর্শিত হতে যাচ্ছে। ২২ থেকে ২৭ মে শ্রীলংকার রাজধানী কলম্বোতে এই উৎসবটি অনুষ্ঠিত হবে।

fa84292a0c5aa08e26f34d13aaa-800x457

এ উৎসবে বাংলাদেশের প্রতিনিধি দলে রয়েছেন কয়েকজন পরিচালক,অভিনেতা ও কর্মকর্তা। বাংলাদেশের ছবিগুলোর মধ্যে তিনটি পূর্ণদৈর্ঘ্য ও দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে বলে জানা গেছে।

film festival

পূর্ণ দৈর্ঘ্যের ছবিগুলো হচ্ছে, তৌকির আহমেদের ‘হালদা’, আকরাম খানের ‘খাঁচা’ ও মোরশেদুল ইসলাম পরিচালিত ‘আঁখি ও তার বন্ধুরা’। এর মধ্যে প্রথম দুটি ছবি প্রদর্শিত হবে প্রতিযোগীতা বিভাগে এবং মাস্টার চলচ্চিত্র বিভাগে প্রদর্শিত হবে অন্যটি।

এ ছাড়া শর্টফিল্ম বিভাগে ‘কালো মেঘের ভেলায়’ ও ‘দাগ ’ নামের দুটি স্বল্পদৈর্ঘ্য প্রদর্শিত হবে বলে জানা গেছে।

Toukir-bg20171126135914

উল্লেখ্য, সপ্তম সার্ক চলচ্চিত্র উৎসব ২০১৭ তে বাংলাদেশের নির্মাতা তৌকির আহমেদ পরিচালিত ‘অজ্ঞাতনামা’ ছবিটি সেরা চিত্রনাট্যের পুরস্কার লাভ করেছিল।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

14 4 2026 9090003

বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার

অপরিশোধিত জ্বালানি তেলের (ক্রুড অয়েল) তীব্র সংকটের কারণে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি …

Leave a Reply

Your email address will not be published.