Home / পরিবেশ / সারাদেশে রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে
wether+mbd

সারাদেশে রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ১৯ ফেব্রুয়ারি ২০১৮ । ০৭ ফাল্গুন ১৪২৪

সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

wather+mbdএছাড়া, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

সোমবার সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।

এতে বলা হয়, পরবর্তী ৭২ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ৫৬ মিনিটে এবং সূর্যোদয় ভোর ৬ টা ২৯ মিনিটে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

29 12 25 1

ঢাকার তাপমাত্রা কিছুটা বাড়বে

ঢাকা, সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫ মাসস রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় সন্ধ্যার মধ্যে ৩ ডিগ্রি সেলসিয়াস …

Leave a Reply

Your email address will not be published.