
মাস্টারি বিডি | বাঁধন খান
বিনোদন | ঢাকা | ৩০ জুলাই ২০১৯ | ১৫ শ্রাবণ ১৪২৬
‘সানডে সাসপেন্স‘ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন অভিনেতা জোভান। ব্যতিক্রম কাহিনি ও ব্যতিক্রম চরিত্রের এ নাটকটি দীপ্ত টিভিতে ঈদের সপ্তম দিন প্রচার হবে। নাটকটি নির্মাণ করেছেন কায়সার আহমেদ। এতে আরও অভিনয় করেছেন অর্ষা ও তাসনুভা।

কাহিনি এরকম, প্রতি রোববার নতুন চমকের মুখোমুখি দাঁড়ায় জোভান। কেউ তার জীবনকে তছনছ করার খেলায় মেতেছে। একের পর এক ঘটনা তাকে নিয়ে যায় এক অনিবার্য নিয়তির নির্মমতার দিকে। যা শেষ দৃশ্য দেখার আগ পর্যন্ত কেউ কল্পনাও করতে পারবে না।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম