ঢাকা । ০৯ ডিসেম্বর ২০১৬ । ২৫ অগ্রহায়ণ ১৪২৩
সাতক্ষীরা প্রেসক্লাবের ২০১৬-২০১৭ সালের বার্ষিক নির্বাচনে কালাম-বারী পরিষদ বিজয়ী হয়েছে। এই পরিষদ ১৩টি পদের মধ্যে ১২টি পদে জয়লাভ করে। বাকি একটি পদে মনোনয়নে ত্রুটি হওয়ায় শেখ আবদুল ওয়াজেদ কচির মনোয়নটি বতিল হয়।
সাতক্ষীরা প্রেসক্লাব হলরুমে শুক্রবার সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৬৬ ভোটারের মধ্যে ৬৫ জনই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে আবুল কালাম আজাদ ৩৭ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রামকৃষ্ণ চক্রবর্তী পেয়েছেন ২৮ ভোট। সাধারণ সম্পাদক আব্দুল বারী ৩৭ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এম কামরুজ্জামন পেয়েছেন ২৮ ভোট। সহ সভাপতি পদে কালিদাশ কর্মকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। যুগ্ম সম্পাদক গোলাম সরোয়ার ৩৫ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল জলিল পেয়েছেন ২৯ ভোট। সাংগাঠনিক সম্পাদক পদে রবিউল ইসলাম ৩৪ ভোট জয়লাভ করেছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শাহীন গোলদার পেয়েছেন ৩১ ভোট। সাহিত্য সম্পাদক পদে শহিদুল ইসলাম ৩৬ ভোট জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমিনুর রশিদ পেয়েছেন ২৯ ভোট। অর্থ সম্পাদক পদে ফারুক মাহবুবর রহমান ৩৬ ভোট জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাসুদ হোসেন পেয়েছেন ২৭ ভোট। দপ্তর সম্পাদক পদে আহসানুর রহমান রাজীব ৩৬ ভোট পেয়ে জয়লাভ করছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ ফরিদ আহমেদ ময়না পেয়েছেন ২৯ ভোট। এছাড়া নির্বাহি সদস্য পদে অসীম বরণ চক্রবর্তী, আশরাফুল ইসলাম খোকন, এবিএম মোস্তাফিজুর রহমান, মোশারফ হোসেন ও এম ঈদুজ্জামান ইদ্রিস জয়লাভ করেছেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন নির্বাহি ম্যাজিস্ট্রেট নুর আহমেদ মাছুম, জেলা তথ্য অফিসার শেখ শাহনেওয়াজ করিম ও উপজেলা নির্বাচন অফিসার ফারাজি বেনজির আহমেদ। সূত্র: পরিবর্তন
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম