Home / অর্থনীতি / জাতীয় ভ্যাট দিবস : প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
235108hasina4_kalerkantho_pic

জাতীয় ভ্যাট দিবস : প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০৯ ডিসেম্বর ২০১৬ । ২৫ অগ্রহায়ণ ১৪২৩

১০ ডিসেম্বর জাতীয় ভ্যাট দিবস এবং ৯-১৫ ডিসেম্বর-২০১৬ জাতীয় ভ্যাট সপ্তাহ পালিত হবে। এ উপলক্ষে এক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের করদাতা, ভ্যাট প্রশাসন ভ্যাট বিভাগের সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
বাণীতে তিনি জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে দেশব্যাপী ১০ ডিসেম্বর ‘জাতীয় ভ্যাট দিবস, ২০১৬’ এবং ৯-১৫ ডিসেম্বর ‘জাতীয় ভ্যাট সপ্তাহ, ২০১৬’  অনুষ্ঠিত হবে  জেনে সন্তোষ প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে জাতীয় রাজস্ব বোর্ড গঠন করেন। আওয়ামী লীগ সরকার সমৃদ্ধ রাজস্বভান্ডার তৈরির সুবিধার্থে জাতীয় রাজস্ব বোর্ডকে শক্তিশালীকরণে যাবতীয় কার্যক্রম গ্রহণ করেছে। দেশের রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনাকে যুগোপযোগী করার লক্ষ্যে পুরো রাজস্ব প্রশাসনকে ঢেলে সাজানো হয়েছে। সমগ্র কর ব্যবস্থাপনাকে আধুনিক তথ্য প্রযুক্তির আওতায় আনা হয়েছে। এতে রাজস্ব প্রদান ও রাজস্ব আহরণ উভয় কার্যক্রমই সহজ ও সরল হয়েছে এবং ক্রমান্বয়ে রাজস্ব আহরণের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে।

তিনি বলেন, আমি বিশ্বাস করি, করদাতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ‘জাতীয় ভ্যাট দিবস, ২০১৬’ এবং ‘জাতীয় ভ্যাট সপ্তাহ, ২০১৬’ এর সফল বাস্তবায়ন সামগ্রিকভাবে বাংলাদেশের উন্নয়নকে ত্বরান্বিত করবে।
তিনি সবাই মিলে সরকারের রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে জাতির পিতার আজন্ম লালিত স্বপ্ন ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী সমৃদ্ধ ‘সোনার বাংলা’ গড়ে তোলার আহ্বান জানান।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

4 6 26 11

অবশেষে কারাগার মুক্ত হলেন আইভী

ঢাকা, বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬ মাসস দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে অবশেষে কারামুক্ত হয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের …

Leave a Reply

Your email address will not be published.