Home / খেলা / ঢাকা ডায়নামাইটসই চ্যাম্পিয়ন
team-2

ঢাকা ডায়নামাইটসই চ্যাম্পিয়ন

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০৯ ডিসেম্বর ২০১৬ । ২৫ অগ্রহায়ণ ১৪২৩

বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেটের চতুর্থ আসরে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা ডায়নামাইটস। আজ টুর্নামেন্টের ফাইনালে ঢাকা ৫৬ রানে হারিয়েছে রাজশাহী কিংসকে। টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১৫৯ রান করে ঢাকা। জবাবে ১০৩ রানেই গুটিয়ে যায় রাজশাহী। বিপিএলের প্রথম দুই আসরের শিরোপা জিতেছিলো ঢাকা গ্ল্যাডিয়েটর্স। আর গত আসরে শিরোপা জিতেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ঢাকার ছুঁড়ে দেয়া ১৬০ রানের টার্গেটে শুরুটা ভালো হয়নি রাজশাহীর। দলীয় ১৫ রানে প্রথম উইকেট হারায় তারা। ৫ রান করে থামেন নুরুল হাসান। এরপর দলকে সামনের দিকে এগিয়ে নেন মোমিনুল হক ও সাব্বির রহমান। ৪৩ বলে ৪৭ রানের জুটি গড়ে দলকে ভালোভাবেই খেলায় টিকিয়ে রাখেন মোমিনুল ও সাব্বির।

কিন্তু দলীয় ৬২ রানে মোমিনুল-সাব্বিরের জুটি ভেঙ্গে যাবার পর তাসের ঘরের মত ভেঙ্গে পড়ে রাজশাহীর ইনিংস। ১০৩ রানেই থেমে যায় তাদের ইনিংস। দলের পক্ষে মোমিনুল ২৭, সাব্বির ২৬ ও ইংল্যান্ডের সামিত প্যাটেল ১৭ রান করেন। ঢাকার আবু জায়েদ, সাকিব ও সানজামুল ইসলাম ২টি করে উইকেট নেন।
এর আগে, প্রথমে ব্যাটিং করতে নেমে ২৩ রানের সূচনা পায় ঢাকা। এবার আর দলকে উড়ন্ত সূচনা এনে দিতে পারেননি ওপেনার মেহেদি মারুফ। ১০ বলে মাত্র ৮ রান করে ফিরেন তিনি।

এরপর দ্রুত ফিরেন নাসির হোসেন ও মোসাদ্দেক হোসেন। নাসির ও মোসাদ্দেক ৫ রানের বেশি করতে পারেননি। ফলে ৪২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ঢাকা। তবে চতুর্থ উইকেটে ২৫ বলে ৪১ রানের জুটি গড়ে চাপ সামলিয়ে উঠেন ওয়েস্ট ইন্ডিজের ওপেনার এভিন লুইস ও শ্রীলংকার কুমার সাঙ্গাকারা। ব্যক্তিগত ৪৫ রানে লুইস বিদায় নিলে পরের দিকের ব্যাটসম্যানরা বড় ইনিংস খেলতে পারেননি। তবে সাঙ্গার ৩৩ বলে ৩৬ রানের কল্যাণে লড়াকু স্কোর পায় ঢাকা। লুইসের ৩১ বলের ইনিংসে ৮টি চার ছিলো। রাজশাহীর ফরহাদ ২৮ রানে ৩ উইকেট নেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

14 4 2026 9090003

বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার

অপরিশোধিত জ্বালানি তেলের (ক্রুড অয়েল) তীব্র সংকটের কারণে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি …

Leave a Reply

Your email address will not be published.