Home / অর্থনীতি / সরকার এখন পর্যন্ত ১ লাখ ৩০ হাজার ৭৫৯ কোটি টাকার সম্পদ জব্দ করেছে : প্রেসসচিব
19 5 25 4

সরকার এখন পর্যন্ত ১ লাখ ৩০ হাজার ৭৫৯ কোটি টাকার সম্পদ জব্দ করেছে : প্রেসসচিব

ঢাকা, সোমবার ১৯ মে ২০২৫ মাসস

প্রেস সচিব বলেন, এখন পর্যন্ত সরকারের জব্দ মোট সম্পত্তির মূল্য ১ লাখ ৩০ হাজার ৭৫৮.৭ কোটি টাকা। এর মধ্যে বিদেশি অর্থ ১৬৪ মিলিয়ন ডলার। জব্দ অস্থাবর সম্পত্তি আছে ৪২ হাজার ৬১৪.২৭ কোটি টাকা। অভ্যন্তরীণ অর্থ ২০.৭ মিলিয়ন ডলার।

সরকার এখন পর্যন্ত ১ লাখ ৩০ হাজার ৭৫৯ কোটি টাকার সম্পদ জব্দ করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সোমবার (১৯ মে) রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

প্রেস সচিব বলেন, এখন পর্যন্ত সরকারের জব্দ মোট সম্পত্তির মূল্য ১ লাখ ৩০ হাজার ৭৫৮.৭ কোটি টাকা। এর মধ্যে বিদেশি অর্থ ১৬৪ মিলিয়ন ডলার। জব্দ অস্থাবর সম্পত্তি আছে ৪২ হাজার ৬১৪.২৭ কোটি টাকা। অভ্যন্তরীণ অর্থ ২০.৭ মিলিয়ন ডলার।

তিনি বলেন, দেশে লুটের টাকা বা লুটেরাদের জব্দ টাকা বাজেটে ব্যবহার নয় বরং দরিদ্র মানুষের উপকারে ব্যবহার করবে সরকার।

 শফিকুল আলম বলেন, লুটপাট হওয়া অর্থ ব্যবস্থাপনার জন্য একটি তহবিল গঠনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা, যা জনগণের কল্যাণে ব্যবহার করা হবে।

প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, দেশের ব্যাংক খাত থেকে লুটপাটের মাধ্যমে অনেকে টাকা বিদেশে পাচার করেছে। আবার দুর্নীতির মাধ্যমেও টাকা অর্জন করে টাকা পাচার করেছে। দেশে এদের কিছু সম্পদ জব্দ করা হয়েছে।

গভর্নর বলেন, ব্যাংক খাত ও দুর্নীতির মাধ্যমে যেসব ব্যক্তি দেশের টাকা বিদেশে পাচার করেছে তাদের সম্পদ জব্দ করা হয়েছে। এসব জব্দ সম্পদ ব্যবহারের জন্য একটি ম্যানেজমেন্ট বোর্ড গঠন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এগুলো দিয়ে জনকল্যাণমূলক কাজ ও ব্যাংকে ফেরত দেওয়া হবে।

তিনি আরও বলেন, ব্যাংক সংশ্লিষ্ট যেসব অর্থ জব্দ করা হয়েছে তা বিক্রি করে ব্যাংকগুলোকে দেওয়া হবে। আর যেসব অর্থ দুর্নীতির মাধ্যমে অর্জিত হয়েছে তা জনকল্যাণমুখী কাজে ব্যয় করা হবে। সবকিছু আইনি প্রক্রিয়ার মাধ্যমে করা হবে। প্রয়োজনে আইন সংশোধন করা হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এএফএম শাহীনুল ইসলাম ।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …