Home / জাতীয় / সমাজসেবী নুরুল ইসলাম খানের ইন্তেকাল
nurislamkhanshokmbd

সমাজসেবী নুরুল ইসলাম খানের ইন্তেকাল

মাস্টারি বিডি ডটকম
মুন্সীগঞ্জ । ০৪ ডিসেম্বর ২০১৬ । ২০ অগ্রহায়ণ ১৪২৩

জাতীয় সংসদের সাবেক হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপির পিতা প্রবীন ব্যবসায়ী ও সমাজসেবী মো. নুরুল ইসলাম খান (৮৫) শনিবার রাতে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)।

তিনি স্ত্রী, তিন পুত্র ও পাঁচ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।

হৃদরোগে আক্রান্ত হয়ে কয়েকদিন ধরে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

আজ রোববার সকালে ঢাকার ৩৭ পুরনো পল্টনের বাসভবনের কাছে প্রথম জানাজার নামাজ শেষে বাদ যোহর লৌহজং উপজেলার ঢুলুগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। পরে নিজগ্রাম গাঁওদিয়া ইউনিয়নের পদ্মা তীরের সামুরবাড়ির পাবিরবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

তার মৃত্যুর খবরে রাতেই তাৎক্ষণিক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহম্মেদ, অ্যাডভোকেট মৃনাল কান্তি দাস এমপি, আওয়ামী লীগের নেতা আব্দুর রশিদ শিকদার, শিল্পপতি সাজ্জাদুর রহমান শিপন মৃধা, আওয়ামী লীগ নেতা মেহেদী হাসানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ইউনাইটেট হাসপাতালে ছুটে যান।-বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.