Home / উৎসব ও সংস্কৃতি / সভাপতি শহীদুজ্জামান সেলিম ও সম্পাদক আহসান হাবিব নাসিম
selim+nasim+shilpi+saymiti+mbd

সভাপতি শহীদুজ্জামান সেলিম ও সম্পাদক আহসান হাবিব নাসিম

মাস্টারি বিডি | শিমুল আহসান
সংস্কৃতি প্রতিবেদন | ঢাকা | ২২ জুন ২০১৯ | ০৮ আষাঢ় ১৪২৬

টিভি নাটকের শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অভিনেতা শহীদুজ্জামান সেলিম এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়ে টানা দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পেলেন অভিনেতা আহসান হাবিব নাসিম।
শুক্রবার রাত ৮ টা ২০ মিনিটে আনুষ্ঠানিকভাবে এ নির্বাচনের ফল ঘোষণা করা হয়।

selim+nasim+shilpi+saymiti+mbd-3

সভাপতি হিসেবে শহীদুজ্জামান সেলিম পেয়েছেন ৩২৫ ভোট। তিনি অভিনেতা তুষার খান ও মোহাম্মাদ মিজানুর রহমানকে পরজিত করেছেন।
অন্যদিকে সাধারণ সম্পাদক হিসেবে হাবিব নাসিম পেয়েছেন ৪২২ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন মোহাম্মদ আব্দুল হান্নান। তিনি পেয়েছেন ৩৫ ভোট।
সহ-সভাপতি পদে নির্বাচিত তিনজন হলেন- আজাদ আবুল কালাম (৩৪৪), ইকবাল বাবু (২৭৪) ও তানিয়া আহমেদ (২৪৩)। যুগ্ম সাধারণ সম্পাদকের জন্য দুটি পদে নির্বাচিত হয়েছেন রওনক হাসান (২৮৪) এবং আনিসুর রহমান মিলন (২১৬)।
অর্থ সম্পাদক পদে মোহাম্মাদ নূর এ আলম নয়ন (৩২২), দফতর সম্পাদক শেখ মেরাজুল ইসলাম (১৭৭), অনুষ্ঠান সম্পাদক রাশেদ মামুন অপু (২২৯), আইন ও কল্যাণ সম্পাদক শামীমা তুষ্টি (২০২), প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রাণ রায় (২৪২), তথ্য ও প্রযুক্তি সম্পাদক সুজাত শিমুল (৩১০) নির্বাচিত হয়েছেন।

selim+nasim+shilpi+saymiti+mbd-2

নতুন মেয়াদে কমিটির ৭টি কার্য নির্বাহী সদস্য পদে জয়ী হয়েছেন- নাদিয়া আহমেদ (৩৬৩), সেলিম মাহবুব (৩৫৫), জাকিয়া বারী মম (২৭৬), বন্যা মির্জা (২৬৮), মনিরা বেগম মেমী (২৪৩), শামস সুমন (২৩৮) ও রাজীব সালেহীন (২২৯)।
এর আগে সংগঠনটির দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ সকাল ১০ টায় শুরু হয়ে চলে বিকেল ৫ টা পর্যন্ত। ৬০৬ জন ভোটারের মধ্যে এবার ৫১৮ জন ভোটার তাদের রায় প্রদান করেছেন।
এবার নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অভিনেতা খায়রুল আলম সবুজ, মাসুম আজিজ ও বৃন্দাবন দাশ।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

4 6 26 544

আগামী একবছর কী করবেন খলিলুর রহমান

ঢাকা, বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬ মাসস জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র …

Leave a Reply

Your email address will not be published.