Home / ফটো গ্যালারি / তিন গুণীর ‘দেবতার গ্রাস’
3+artists+mbd-4

তিন গুণীর ‘দেবতার গ্রাস’

মাস্টারি বিডি | শান্তা ইসলাম
চলচ্চিত্র প্রতিবেদন | ঢাকা | ২২ জুন ২০১৯ | ০৮ আষাঢ় ১৪২৬

একই পর্দায় বাংলাদেশ ও ভারতের তিন গুণীঅভিনেতা

‘যোগাযোগ হয় এই তিন শিল্পীর সঙ্গে। মুম্বাই থেকে ছুটে আসেন নাসিরউদ্দিন শাহ, প্যারিস থেকে পার্থ প্রতিম মজুমদার।’ কলকাতার বিখ্যাত পরিচালক শৈবাল মিত্র তার নতুন ছবি ‘দেবতার গ্রাস’ প্রসঙ্গে বলেন।
সিনেমায় চার্চের ধর্মযাজক প্যাস্টর হেরম্ব চন্দ্রমালের চরিত্রে অভিনয় করছেন পার্থ প্রতিম মজুমদার। দুই আইনজীবীর চরিত্রে অভিনয় করছেন সৌমিত্র চট্টোপাধ্যায় ও নাসিরউদ্দিন শাহ।

3+artists+mbd

এ একটি বিরাট ঘটনা যে, একই পর্দায় তিন বরেণ্য অভিনেতা পার্থ প্রতিম মজুমদার, সৌমিত্র চট্টোপাধ্যায় ও নাসিরউদ্দিন শাহ। পার্থ প্রতিম মজুমদার বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মূকাভিনেতা। অন্যদিকে ভারতের সৌমিত্র চট্টোপাধ্যায় ও নাসিরউদ্দিন শাহ মঞ্চ ও বড়পর্দার গুণী অভিনয়শিল্পী।

অসাম্প্রদায়িক চেতনার ছবি ‘দেবতার গ্রাস’। তবে একটি সিনেমায় একসাথে তিন গুণীশিল্পী অভিনয় করার ফলে এটি তাঁদের ভক্তদের জন্য আগ্রহের একটি কাজ হবে বলে ধারণা করা যাচ্ছে।

জানা যায়, বাংলা, হিন্দি ও ইংরেজি ভাষায় নির্মিত হবে ছবিটি। সাঁওতালি ভাষারও বহু কথোপকথন থাকবে ছবিটিতে। পশ্চিমবঙ্গে মুক্তির পর ছবিটি বাংলাদেশেও দেখানোর উদ্যোগ নেওয়া হবে।

3+artists+mbd-2

সাম্প্রদায়িকতা, অসহিষ্ণুতা ও ধর্মীয় গোঁড়ামির প্রতিবাদ নিয়ে সিনেমাটির কাহিনি গড়ে উঠেছে। সিনেমাটি নির্মাণ হচ্ছে বিখ্যাত আমেরিকান নাটক ‘ইন হেরিট দ্য উইন্ড’ অবলম্বনে।

ছবি প্রসঙ্গে পরিচালক শৈবাল মিত্র বলেন, ‘এই সিনেমাটি বেশ আশা নিয়ে শুরু করেছি। নাটকটি পড়ার পরই সিদ্ধান্তে অটল ছিলাম। কাস্টিংও তখন থেকে ভেবে রাখা। মাথায় ঘুরতে থাকে সৌমিত্র চট্টোপাধ্যায় ও নাসিরউদ্দিন শাহর নাম। ছবির অন্যতম চরিত্র ধর্মযাজকের ভূমিকায় মাথায় আসে আমার বন্ধুসম মূকাভিনেতা পার্থ প্রতিম মজুমদারের নাম।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

31 8 2026 22224

বাংলাদেশ এখন বিশ্বের সর্বোচ্চ খেলাপি ঋণের দেশ

 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ । মাসস বাংলাদেশে এখন ব্যাংক থেকে বিতরণ করা …

Leave a Reply

Your email address will not be published.