মাস্টারি বিডি ডটকম । শান্তা ইসলাম
ঢাকা । ২৯ এপ্রিল ২০১৮ । ১৬ বৈশাখ ১৪২৪
শ্রমিকের সম্মানে কবি শেখ নজরুলের নতুন গান ‘সভ্যতা’
মহান মে দিবসের সম্মানে HM Voice এর ব্যানারে আগামীকাল ৩০ এপ্রিল সোমবার রিলিজ পাচ্ছে- কবি শেখ নজরুলের লেখা-‘সভ্যতা’ শিরোনামে গান-‘কপাল থেকে ঝরতে থাকা ফোঁটায় ফোঁটায় ঘাম/কে দেবে আর মূল্য তাদের কে দেবে তার দাম’………….।
সভ্যতায় কণ্ঠ দিয়েছেন-ক্লোজআপ তারকা এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী অপু । গানটির সুরারোপ করেছেন- নিরীক্ষাধর্মী সুরকার শোয়েব শিবলী। শ্রমিকদের বাস্তব জীবন এবং অবস্থান গানটিতে অত্যন্ত সাবলীলভাবে ফুটে উঠেছে। গানটির কম্পজিশন করেছেন-ইরফান টিপু এবং ধারণ ও শব্দ সমন্বয় করেছেন-পুলক বড়ুয়া। শ্রোতার ভালোলাগায় গানটি সিক্ত হোক এই প্রত্যাশা।
গানটি শুনতে HM Voice-Link https://www.youtube.com/channel/UCvceObcmUKIEelCD7DsSLFw?disable_polymer=true ক্লিক করতে পারেন।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম