মাস্টারি সংবাদ | শান্তা ইসলাম
৩০ এপ্রিল ২০২৪ | ১৭ বৈশাখ ১৪৩১
দেশব্যাপী চলমান তীব্র তাপপ্রবাহে অতিষ্ট শ্রমজীবী মানুষ।
বিশেষত রিকশাচালকদের কষ্ট লাঘবে তাদের মধ্যে দুই হাজার ছাতা উপহার কার্যক্রম শুরু করেছে সোনালী ব্যাংক পিএলসি।
কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির অংশ হিসেবে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে মতিঝিল শাপলা চত্বরে শ্রমজীবীদের মধ্যে ছাতা উপহার কার্যক্রমের উদ্বোধন করেন ব্যাংকের চিফ এক্সিকিউটিভ অফিসার মো. আফজাল করিম।
এসময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরগণ, প্রধান কার্যালয়েরডেপুটি ম্যানেজিং ডিরেক্টরগণসহ অন্যান্য নির্বাহী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সোনালী ব্যাংকের পক্ষ থেকে রাজধানীর বিভিন্ন এলাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে রিকশাচালকসহ শ্রমজাবী মানুষের মধ্যে এসব ছাতা বিতরণ করা হবে।
সূত্রঃ নিউজবাংলা টুয়েনটীফোর
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম