Home / অর্থনীতি / বাংলাদেশ সরকার ও আইডিবির মধ্যে ৩ হাজার ১৭৯ কোটি টাকার ঋণ চুক্তি সই
resize-350x300x1x0-image-454347

বাংলাদেশ সরকার ও আইডিবির মধ্যে ৩ হাজার ১৭৯ কোটি টাকার ঋণ চুক্তি সই

মাস্টারি সংবাদ | শান্তা ইসলাম
৩০ এপ্রিল ২০২৪ | ১৭ বৈশাখ ১৪৩১

বাংলাদেশকে ‘রুরাল অ্যান্ড প্রি-আরবান হাউজিং ফাইনান্স প্রজেক্ট-সেকেন্ড ফেইজ’ শীর্ষক প্রকল্পে ২৮ দশমিক ৯ কোটি মার্কিন ডলারের ঋণ প্রদান করবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি)।

বাংলাদেশী মুদ্রায় এ অর্থের পরিমাণ ৩ হাজার ১৭৯ কোটি টাকা (প্রতি ডলার ১১০ টাকা অনুযায়ী)। প্রকল্পটি ৫ বছর মেয়াদে বাস্তবায়ন করা হবে।

মঙ্গলবার সৌদি আরবের রিয়াদে আইডিবির পরিচালনা পর্ষদের বার্ষিক সভা চলাকালে বাংলাদেশ সরকার ও আইডিবির মধ্যে ঋণ চুক্তি সই হয়।

চুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং আইডিবির পক্ষে ভাইস প্রেসিডেন্ট ডা. মনসুর মুহতার স্বাক্ষর করেন। এসময় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং আইডিবি গ্রুপের চেয়ারম্যান ডা. মুহাম্মদ আল জাসের উপস্থিত ছিলেন।

প্রকল্পটি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের মাধ্যমে বাস্তবায়ন হবে। প্রকল্পটির মাধ্যমে দেশের পল্লী ও শহরতলী এলাকায় বসবাসরত নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত আয়ের জনগোষ্ঠীর জন্য পরিকল্পিত, টেকসই এবং পরিবেশবান্ধব আবাসন নিশ্চিতকল্পে সাশ্রয়ী গৃহনির্মাণ ঋণ প্রদান করা হবে। এতে গৃহনির্মাণ ঋণ দিতে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের সক্ষমতা বৃদ্ধি পাবে। প্রকল্পটি বাস্তবায়নের ফলে জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে চাষযোগ্য জমি সংরক্ষণ করা সম্ভব হবে।

 

 

সূত্রঃ বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …