Home / জাতীয় / শুরু হয়েছে জাতীয় নবান্ন উৎসব ১৪২৩
nabannambd

শুরু হয়েছে জাতীয় নবান্ন উৎসব ১৪২৩

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১৫ নভেম্বর ২০১৬ । ০১ অগ্রহায়ণ ১৪২৩

আজ পহেলা অগ্রহায়ণ, মঙ্গলবার, জাতীয় নবান্ন উৎসব ১৪২৩ উদযাপিত হচ্ছে।
জাতীয় নবান্নোৎসব উদযাপন পর্ষদ ল্যাবএইডের সহযোগিতায় এ উৎসবের আয়োজন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় ও ধানমন্ডি রবীন্দ্র সরোবর মুক্ত মঞ্চে।

চারুকলার বকুলতলায় আজ সকাল ৭ টা ১ মিনিট উৎসবের প্রথম পর্ব শুরু হয়। সকাল ৯ টায় নবান্ন শোভাযাত্রার মাধ্যমে শেষ হয় প্রথম পর্ব। সংবাদ বাসস-এর।

দ্বিতীয় পর্ব একযোগে চারুকলার বকুলতলা ও ধানমন্ডি রবীন্দ্র সরোবর মুক্তমঞ্চে বেলা ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে।

এ বছরের উৎসব উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

উৎসবে সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, নবান্ন শোভাযাত্রা, আদিবাসী পরিবেশনাসহ বিভিন্ন পর্ব থাকবে। থাকবে ঢাক-ঢোলের বাদন আর মুড়ি-মুড়কি-বাতাসা ও পিঠার আয়োজন।

সকলের জন্য উন্মুক্ত নবান্ন উৎসব ১৪২৩।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.