Home / প্রকৃতি / মন রাঙিয়ে ফোটে শীতের ফুল
winter+flower+mbd-14

মন রাঙিয়ে ফোটে শীতের ফুল

flower+winter+mbd-6

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
ফিচার বিভাগ । ৯ ডিসেম্বর ২০১৮ । ২৫ অগ্রহায়ণ ১৪২৫

ফুল আমাদের প্রশান্তি দেয়। ফুল একাধারে সৌন্দর্য ও পবিত্রতার প্রতীক। ফুলকে প্রেমের প্রতীক বললেও ভুল হবে না। ফুলকে ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া দায়। ফুল আমাদের সৌন্দর্যের অনুভূতিকে জাগিয়ে রাখে- মানবিক বোধে উজ্জীবিত রাখে। নানা রঙের ও রূপের ফুলের সঙ্গে কিছুটা সময় কাটালে মনে সতেজতা ফিরে আসে। ফিকে হয়ে আসা মনে দোলা জাগায় ফুলের সুবাস।

winter+flower+mbd-15

শীতের সকাল কুয়াশার চাদরে ঢেকে থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চারপাশ মিষ্টি রোদে ভরে ওঠে। শীতে রঙ বেরঙের শত ফুল ফোটে। শীতের শুষ্ক রুক্ষ প্রকৃতির মাঝে নিঃসন্দেহে বাড়তি আকর্ষণ বাহারি রঙ ও রূপের ফুল।

winter+flower+mbd-3

বিশেষজ্ঞদের মতে, শীতে নাম জানা না জানা হাজারো ফুল ফোটে। শীতকালীন ফুলগুলোর মধ্যে অন্যতম হচ্ছে গাঁদা, ডালিয়া, গোলাপ, চন্দ্রমল্লিকা, সূর্যমূখী, কসমস, পপি, গাজানিয়া, স্যালভিয়া, ডায়ান্থাস, ক্যালেন্ডুলা, পিটুনিয়া, ডেইজি, ভারবেনা, হেলিক্রিসাম, অ্যান্টিরিনাম, ন্যাস্টারশিয়াম, লুপিন, কারনেশন, প্যানজি, গ্লাডিওলাস, বাগানবিলাস ও নানান রঙের দেশি-বিদেশি গোলাপ। এবং অ্যাস্টার ইত্যাদি।

flowerwinter+mbd

rose

শরৎ ও হেমন্তকালের শিশির ভেজা সকালে ঝরে পড়া শিউলি দেখা যায়। এই ফুল রাতে ফোটে, সকালে ঝরে যায়। এটি শেফালী নামেও পরিচিত।

winter+flower+mbd-6

গাঁদা অনেকেরই প্রিয় ফুল। শীত অথবা গ্রীষ্ম সব সময়ই এ ফুল ফোটে। তবে শীতেই বেশি হয় গাঁদা ফুলের চাষ।

winter+flower+mbd-4

ডালিয়া শীতকালীন ফুল। বর্ণ-বৈচিত্র্য, দৃষ্টিনন্দন পাপড়ির জন্য এটি জনপ্রিয়।

চন্দ্রমল্লিকা চীনের ওষুধি ফুলের গাছ। কিন্তু জাপানিরা এর উন্নত রূপ দিয়েছে। এই ফুলটি জাপানের রাজ-পরিবারে বিশেষ প্রতীক হিসেবে ব্যবহার হয়।

winter+flower+mbd-10

শীতের ফুল সূর্যমুখী। এই ফুল দেখতে কিছুটা সূর্যের মতো। সূর্যের দিকে মুখ করে থাকে বলে এর নাম হয়েছে সূর্যমুখী।

winter+flower+mbd-5

শীতকাল এলেই অনেকের বাগানে দেখা যায় সবুজ এক প্রকার গাছ। কিছুদিন যেতে না যেতেই বিভিন্ন রঙের ফুল ফুটে তাতে। এর নাম কসমস। আগে শুধু হলুদ বা কমলা রঙের কসমস দেখা যেতো। এখন বিভিন্ন রকমের হালকা-গাঢ় গোলাপি, মেরুন এবং সাদা কসমস দেখতে পাওয়া যায়।

winter+flower+mbd-7

গ্লাডিওলাস ফুল আমাদের দেশে এখন অনেক জনপ্রিয়। এ ফুল কমবেশি সারাবছরই উৎপাদন করা হয়। তবে শীতকালে হয় বেশি। বিভিন্ন রঙের হয়ে থাকে এ ফুল। তার মধ্যে সাদা, হলুদ, গোলাপী, লাল, ফিকে লাল, বেগুনী ইত্যাদি।

flower+winter+mbd-5

গোলাপকে ফুলের রানি বলা হয়। গোলাপ এমনই একটা ফুল যা সারা বছর ফোটে। তবে শীতে প্রচুর ফুটে থাকে। পৃথিবীতে প্রজাতি ও উপপ্রজাতি মিলেয়ে প্রায় ৫৫০টি আলাদা আলাদা গোলাপের অস্তিত্ব রয়েছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

20 4 24 11

দেশের ১৩তম সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকা, সোমবার ২০ এপ্রিল ২০২৬ মাসস দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে আত্মপ্রকাশ করল বগুড়া। সোমবার (২০ এপ্রিল) …

Leave a Reply

Your email address will not be published.