Home / জীবনশৈলী / কাঁচাহলুদে যৌবন উপহার
tarmarik+mbd-3

কাঁচাহলুদে যৌবন উপহার

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
ফিচার বিভাগ । ৯ ডিসেম্বর ২০১৮ । ২৫ অগ্রহায়ণ ১৪২৫

শীত এসে গেছে। আর তাই সৌন্দর্য সচেতন নারীরাও তৈরি রূপচর্চার ঋতু উপযোগি আয়োজনে।

ত্বক আমাদের বাহ্যিক পরিবেশের ক্ষতিকর প্রভাব থেকে দেহকে রক্ষা করে। এই ত্বকচর্চার উপকরণ হিসেবে হলুদের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। প্রাচীনকাল থেকেই রূপচর্চায় হলুদ ব্যবহার হয়ে আসছে। হলুদের নিয়মিত ব্যবহারে ত্বক হয়ে ওঠে উজ্জ্বল ও সৌন্দর্যপূর্ণ। এছাড়া ব্রণ, অনাকাঙ্ক্ষিত দাগ, বার্ধক্যের ছাপ প্রতিরোধ করে হলুদ। এটি খেলে শরীরের ভেতর থেকে বিষাক্ত পদার্থ দূর হয়, ত্বক ফর্সা হয়।

tarmarik+mbd

তৈলাক্ত ত্বকে কাঁচা হলুদ বাটার সঙ্গে মেখে এক চামচ লেবুর খোসা বাটা মেশান। এবার মিশ্রণটি মুখে লাগান। ১৫ মিনিট রাখার পর ঠাণ্ডা পানির ঝাপটা দিয়ে মুখটা ধুয়ে নিন। শুষ্ক ত্বকেও হলুদ কাজ করে জাদুর মতো। কাঁচা হলুদের পেস্ট দুই চামচ, ডিমের কুসুম একটি ও চালের গুঁড়া দুই চামচ একসঙ্গে মিশ্রণ করে ২০ মিনিট মুখে লাগিয়ে রাখুন। এরপর উষ্ণ পানিতে ধুয়ে নিতে হবে।

tarmarik+mbd-2

মিশ্র ত্বকে এক চামচ কাঁচা হলুদ, দুই চামচ তুলসী পাতা, দুই চামচ পুদিনা পাতা একসঙ্গে পেস্ট করে এক চামচ জবের গুঁড়া মিশিয়ে ওই মিশ্রণটি ১০ মিনিট মুখে লাগিয়ে রাখুন। এরপর পানিতে ধুয়ে ফেলুন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

31 8 2026 22224

বাংলাদেশ এখন বিশ্বের সর্বোচ্চ খেলাপি ঋণের দেশ

 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ । মাসস বাংলাদেশে এখন ব্যাংক থেকে বিতরণ করা …

Leave a Reply

Your email address will not be published.