Home / প্রচ্ছদ / লাকী আখন্দ না ফেরার দেশে
laki+mbd

লাকী আখন্দ না ফেরার দেশে

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২১ এপ্রিল ২০১৭ । ০৮ বৈশাখ ১৪২৪

বিশিষ্ট সংগীত শিল্পী, সুরকার ও মুক্তিযোদ্ধা লাকী আখন্দ আর নেই। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্না … …রাজিউন) তিনি। তার বয়স হয়েছিল ৬১ বছর। তিনি দীর্ঘদিন ক্যান্সার রোগে ভুগছিলেন। সংবাদ বাসস-এর।

‘শিল্পীর পাশে ফাউন্ডেশন’ নামে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী এরশাদুল হক টিংকু এবং মিডফোর্ড হাসপাতাল সূত্র লাকী আখন্দের মৃত্যুর খবর নিশ্চিত করে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, আরমানীটোলায় নিজ বাসায় অবস্থানকালে শুক্রবার দুপুরের পর লাকী আখন্দের শারীরিক অবস্থার অবনতি ঘটে। সন্ধ্যার দিকে মিটফোর্ড হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক লাকী আখন্দকে মৃত ঘোষণা করেন।

এর আগে গত ৫ ফেব্রুয়ারি বরেণ্য এ শিল্পীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সেন্টার ফর প্যালিয়েটিভ কেয়ারে ভর্তি করা হয়। তিনি সেখানে অধ্যাপক নিজামুদ্দিন আহমেদের অধীনে চিকিৎসাধীন ছিলেন। তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে গত সপ্তাহে বাসায় নেয়া হয়।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগীত শিল্পী লাকী আখন্দ অনেক দিন ধরেই মরণব্যাধী ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন।

তিনি ক্যান্সারের চিকিৎসার জন্য ব্যাংককের একটি হাসপাতালে ছয় মাস চিকিৎসা নেন। সেখান খেকে ২০১৬ সালের ২৫ মার্চ দেশে ফিরেন। একই বছরের জুনে আবারও থেরাপির জন্য তার ব্যাংকক যাওয়ার কথা ছিল। কিন্তু আর্থিক সংকটের কারণে পরে তার ব্যাংকক যাওয়া হয়নি।

অসুস্থতার প্রথম থেকেই লাকী আখন্দ ও তার পরিবার কোনো রকম আর্থিক সহায়তা গ্রহণ করেনি। তবে ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসা সহায়তা হিসেবে যে অর্থ দিয়েছিলেন তিনি সেই অর্থ গ্রহণ করেন।

খ্যাতিমান শিল্পী লাকী আখন্দের উল্লেখযোগ্য সংগীত হচ্ছে ‘এই নীল মনিহার’, ‘আমায় ডেকো না’, ‘মামুনিয়া, ‘বিতৃষ্ণা জীবনে আমার’ এবং ‘কি করে বললে তুমি’ ।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

95 5

একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ বাবা-মা, দাদার কবরের পাশে চিরনিদ্রায় তাজমিন

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ । মাসস কুমিল্লার লালমাইয়ে ধান খেত থেকে উদ্ধার …

Leave a Reply

Your email address will not be published.