Home / এই দিন / রোকেয়া দিবস আজ : পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী
nur-jahan-jugantor_33354_1481270978

রোকেয়া দিবস আজ : পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০৯ ডিসেম্বর ২০১৬ । ২৫ অগ্রহায়ণ ১৪২৩

আজ ৯ ডিসেম্বর, বেগম রোকেয়া দিবস। নারী জাগরণের অন্যতম পথিকৃত বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুদিবস ৯ ডিসেম্বর। এই দিনটির স্মরণে  নারীর উন্নয়নে অবদান রাখার স্বীকৃতির জন্য প্রতিবছর বেগম রোকেয়া পদক প্রদান করা হয়। এবারও দিনটির স্মরণে বেগম রোকেয়া পদক প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদক পেয়েছেন মানবাধিকার ও সমাজকর্মী অ্যারোমা দত্ত এবং শিক্ষিকা বেগম নূরজাহান। শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের হাতে পদক তুলে দেন।

পদকপ্রাপ্ত প্রত‌্যেককে দুই লাখ টাকা ও ১৮ ক্যারেট মানের ২৫ গ্রাম ওজনের স্বর্ণের একটি করে পদক দেয়া হয়। পদক প্রদানকালে প্রধানমন্ত্রী তার বক্তৃতায় বলেন, “এখন প্রতিবছর দুজনকে রোকেয়া পদক দেয়া হয়। আগামীতে পাঁচজনকে দেয়ার সিদ্ধান্ত হয়েছে।”

তিনি বলেন, “তৃণমূলে যারা সীমিত সুযোগ নিয়ে নারী জাগরণে, নারী শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছেন, তাদের মধ‌্য থেকে পাঁচজনকে দেয়া হবে এ পদক। অ্যারোমা দত্ত পাকিস্তান গণপরিষদে প্রথম বাংলাভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদার দাবি তুলে ধরা ধীরেন্দ্রনাথ দত্তের নাতনি। তিনি জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য ছিলেন। ১৯৮০ সাল থেকে তিনি তৃণমূলে নারী জাগরণ, নারীর শিক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে আসছেন।

নূর জাহান পিরোজপুরের মঠবাড়িয়ায় মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলার পতাকা সেলাই করেন। তিনি কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। গুণী এ নারী শিক্ষকতা করতেন। দুই দফা জাতীয় মহিলা সংস্থার কুষ্টিয়া জেলা শাখার নেতৃত্বও দেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.