Home / অর্থনীতি / রাজধানীতে গৃহায়ন অর্থায়ন মেলা
hhhh-691x500

রাজধানীতে গৃহায়ন অর্থায়ন মেলা

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ১৯ অক্টোবর ২০১৭ । ০৪ কার্তিক ১৪২৪

বাংলাদেশ হাউজ বিল্ডিং করপোরেশনের উদ্যোগে রিহ্যাবের সহযোগিতায় শুক্রবার থেকে রাজধানীতে শুরু হতে যাচ্ছে তিনদিনের গৃহায়ন অর্থায়ন মেলা।
সকাল সাড়ে ১০টায় হোটেল সোনারগাঁও এর বেলকনি হলে এ মেলার উদ্বোধন করা হবে। এ মেলা উদ্বোধন করবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন হাউস বিল্ডং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ চক্রবর্তী।

এছাড়া অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, রিহ্যাবের সিনিয়র সহ-সভাপতি নুরুন্নবী চৌধুরী (শাওন) এমপি, অর্থমন্ত্রণালয়ের ব্যাংকিং বিভাগের ইউনুসুর রহমান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লাহ খন্দকার, রাজউক চেয়ারম্যান মো. আবদুর রহমান, হাউস বিল্ডিং করপোরেশনের চেয়ারম্যান শেখ আমিন উদ্দিন আহমেদ ও রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলামিন অনুষ্ঠানে বক্তব্য রাখবেন।

এ মেলা আগামীকাল থেকে ২১ অক্টোবর পর্যন্ত চলবে।

সূত্র: বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

14 4 2026 9090003

বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার

অপরিশোধিত জ্বালানি তেলের (ক্রুড অয়েল) তীব্র সংকটের কারণে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি …

Leave a Reply

Your email address will not be published.