Home / আন্তর্জাতিক / রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট
Barnicat

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ১৯ অক্টোবর ২০১৭ । ০৪ কার্তিক ১৪২৪

সমপ্রতি রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ যে মানবতা দেখিয়েছে তার ভূয়সী প্রশংসা করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।

বিজিএমইএ সভাপতি মোঃ সিদ্দিকুর রহমানের সাথে তার কার্যালয়ে মার্কিন রাষ্ট্রদূত সাক্ষাৎকালে এ কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন বিজিএমইএ’র সহ-সভাপতি (অর্থ) মোহাম্মদ নাছির, পরিচালক মিরান আলী ও মোঃ মুনির হোসেন।

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি আরোও বলেন, রোহিঙ্গা ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে এবং এ ব্যাপারে সমগ্র বিশ্বকে বাংলাদেশের পাশে থাকার আহবান জানাবেন বলেও আশ্বস্ত করেছেন।

সাক্ষাৎকালে মার্কিন রাষ্ট্রদূত পোশাক শিল্পের সার্বিক পরিস্থিতি নিয়ে বিজিএমইএ নেতৃবৃন্দের সাথে আলোচনা করেন। আলোচনাকালে বিজিএমইএ নেতৃবৃন্দ চলতি বছরের প্রথম থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ থেকে যে পোশাক রপ্তানি ধারাবাহিকভাবে কমছে, তা উপস্থাপন করলে মার্কিন রাষ্ট্রদূত পরিস্থিতি উন্নয়নে কয়েকটি বিষয়ে আরও কাজ করার পরামর্শ দেন।
তিনি অবকাঠামো উন্নয়ন বিশেষ করে চট্রগ্রাম বন্দরের সক্ষমতা, দক্ষতা ও নিরাপত্তা বৃদ্ধির উপর জোর দিয়ে বলেন , লীড টাইম মোকাবেলা করার জন্য চট্রগ্রাম বন্দরকে আরও দক্ষ করে গড়ে তুলতে হবে এবং প্রয়োজনীয় সরঞ্জাম ও মেশিনারীজ ক্রয় করে বন্দরের আধুনিকায়ন করতে হবে।

বিজিএমইএ কার্যালয়ে রাষ্ট্রদূতের সাথে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের উচ্চ পদস্থ কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

20 6 26 1

জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

রবিবার, ১৫ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ । মাসস যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে ‘চোখে …

Leave a Reply

Your email address will not be published.