
মাস্টারি বিডি । জাকারিয়া তুষার
ফিচার । ২০ জানুয়ারি ২০১৯ । ০৭ মাঘ ১৪২৫
ফুলের নাম মোরগ ফুল। মোরগের মাথার ঝুটির আকৃতির কারণে এই নামকরণ। তবে অঞ্চল ভেদে কোথাও কোথাও এ ফুলকে মোরগ ঝুটি, লালমুর্গা নামেও ডাকা হয়। এটি ক্রান্তীয় এশিয়ার প্রজাতি।

গাছের কান্ড পুরু ও লালচে বা সাদা। পাতা লম্বা, ভল্লাকার। রেশমি পালকের মতো ছোট ছোট ফুলের ঠাসা মঞ্জরি। নানা রঙের ফুল- লাল, কমলা, হলুদ, সোনালি, সাদা।

বাগানে সৌন্দর্যবর্ধনের জন্য লাগানো হয়ে থাকে। ফুল ও পাতা খাওয়া যায় তাই আফ্রিকা ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু অঞ্চলে এর বেশ কদর রয়েছে।

মোরগ ফুলের আদি নিবাস এশিয়ার নিরক্ষিয় অঞ্চল এবং আফ্রিকা হলেও বাংলাদেশে মোরগ ফুল একটি জনপ্রিয় ফুল। এ ফুলের ইরেজি নাম – Amarantaceae, উদ্ভিদ তাত্ত্বিক নাম- Celosia argentea.।

এ ফুল গন্ধহীন, উজ্জ্বল রঙের মোলায়েম পালকের মতো। গাছ থেকে ফুল সংগ্রহ করে রেখে দেওয়ার পর ফুল শুকিয়ে গেলেও এর উজ্জ্বলতা নষ্ট হয় না।

মোরগ ফুল মূলত হেমন্ত মৌসুমের ফুল। মে মাসে বীজবপন করার পর নভেম্বর-ডিসেম্বর মাসে গাছে ফুল ধরে এবং ফুল ফুটন্ত গাছ মার্চ মাস সময় পর্যন্ত টিকে থাকে, তার পর ফুলগাছ আপনা আপনি মারা যায়।

রৌদ্রকরোজ্জ্বল পরিবেশ, সুনিষ্কাসিত ও প্রায় সব ধরনের মাটিতে এ ফুল গাছ জন্মে।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম