
মাস্টারি বিডি । জাকারিয়া তুষার
ফিচার । ১৯ জানুয়ারি ২০১৯ । ০৬ মাঘ ১৪২৫
নিমন্ত্রণ কবিতায় কবি জসিম উদ্দিন মটর শুঁটির সৌন্দর্য চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন।
তুমি যদি যাও – দেখিবে সেখানে মটর লতার সনে,/ সীম আর সীম – হাত বাড়াইলে মুঠি ভরে সেই খানে।/ তুমি যদি যাও সে-সব কুড়ায়ে/ নাড়ার আগুনে পুড়ায়ে পুড়ায়ে,/ খাব আর যতো গেঁয়ো চাষীদের ডাকিয়া নিমন্ত্রণে,/ হাসিয়া হাসিয়া মুঠি মুঠি তাহা বিলাইব দুইজনে।/

ছোট ছোট সবুজ দানার মটরশুঁটি খাবারের স্বাদ বাড়িয়ে দেয় বহুগুণ।

এই সবুজ দানাগুলোকে আমরা সবজি হিসেবেই চিনি। যে কোন সবজি ভাজি, তরকারি, সালাদ, মাছ ভুনা, পোলাও, নুডলস ইত্যাদি অনেক ধরনের রান্নাতেই হয় এর ব্যবহার।

জনপ্রিয় এই মটরশুঁটির পুষ্টিগুণ অনেক। মটরশুঁটি আমিষের ভাল উৎস। নিরামিষ ভোজী হলে মাছ বা মাংসের বদলে প্রতিদিন মটরশুঁটি খাওয়া যেতে পারে।

মটরশুঁটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তাই দেহের সুস্থতার জন্য মটরশুঁটি খেতে হয়।

ডায়াবেটিক রোগীরাও নিশ্চিন্তে মটরশুঁটি খেতে পারেন। এটি ডায়াবেটিস প্রতিরোধে সাহায্য করে। মটরশুঁটির আরো অনেক গুণ রয়েছে।

মটরশুঁটিতে প্রচুর ফাইবার ও প্রোটিন থাকে এবং এতে ফ্যাট নেই বললেই চলে। তাই মটরশুটি আমাদের ওজন নিয়ন্ত্রণে রাখতে পারে।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম