
মাস্টারি বিডি । বাঁধন খান
ফিচার । ২০ জানুয়ারি ২০১৯ । ০৭ মাঘ ১৪২৫
মিষ্টিকুমড়া পুষ্টিকর সবজি। এটি মিষ্টি লাউ নামেও পরিচিত। মিষ্টিকুমড়া গাছের উৎপত্তিস্থল মধ্য আমেরিকা কিংবা দক্ষিণ আমেরিকার উত্তরাংশ।

মিষ্টিকুমড়া ভিটামিন ‘এ’ সমৃদ্ধ খুবই পুষ্টিকর খাবার। স্বাস্থ্য সচেতনরা সবজিটিকে আদর্শ খাদ্য বলে বিবেচনা করেন।

পুষ্টিবিদগণ বলেন, স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন আর সপ্তাহে তিন থেকে চারদিন কুমড়া খান।

এটি চোখের সমস্যা দূর করে ও রাতকানা রোগ প্রতিরোধ করে।

রাতে যাদের ভাল ঘুম হয় না তাদের জন্য কুমড়া আদর্শ খাবার।

কুমড়ার দানা শুকিয়ে গুঁড়ো করে খেলে ভাল ঘুম হয়। মেজাজ ফুরফুরে থাকবে।

চুল সতেজ রাখতে ও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে কুমড়ার বিচি খাওয়া যায়।

পাকা কুমড়ার আঁশ হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে। করোনারির অসুখ প্রতিরোধে কুমড়া আদর্শ খাদ্য।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম