
মাস্টারি বিডি । শারমিন সোমা
ফিচার । ঢাকা । ১৭ এপ্রিল ২০১৯ । ০৪ বৈশাখ ১৪২৬
মৌটুসি বা Sunbird হচ্ছে দীর্ঘ, সরু, নিচের দিকে বাঁকানো ঠোঁট ও নলাকৃতির জিহবা বিশিষ্ট পাখি।

Passeriformes বর্গে Nectariniidae গোত্রের অধীনে ১১৬ প্রজাতির মৌটুটি রয়েছে।

এরা বেশ রংচঙা চঞ্চল পাখি। অধিকাংশের আবাস আফ্রিকায়।

তবে পূর্ব গোলার্ধের গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল থেকে অস্ট্রেলিয়া পর্যন্ত এদের কতক প্রজাতি বাস করে।

বাংলাদেশে ১১ প্রজাতির মৌটুসি আছে। এদের ৪টি পরিযায়ী।

এ পাখি বনাঞ্চল, ঝোপঝাড় ও বাগানের শিকারি পাখি।

বেশির ভাগ প্রজাতির পুরুষ পাখির রং খুবই উজ্জ্বল।

হলুদ, লাল ও কালো রঙের আভাযুক্ত বর্ণাঢ্য নীল, রক্তাভ ও সবুজ রঙের পাখিও বেশ দেখা যায়।

অবশ্য কতকগুলি প্রজাতির পাখির রং মলিন ফ্যাকাশে, যেমনটি সচরাচর স্ত্রী পাখির ক্ষেত্রে দেখা যায়।

এরা চঞ্চল পাখি বলে দ্রুত ওড়ে, ফোটা ফুলের সমারোহে গিয়ে বসে এবং নির্যাসের অন্বেষণে ফুলের মধ্যে ঠোঁট ঢুকিয়ে দেয়।

সচরাচর এরা গাছের শাখায় ঠেকিয়ে ঝুলন্ত ডিম্বাকৃতির বাসা বানায়। স্ত্রী পাখি বাসা বানায় ও ডিমে তা দেয়।

মৌটুসি ও ফুলঝুরি পাখিরা স্বভাবে এতো কাছাকাছি যে, দুটি দলের পাখিকে একজোটে Nectariniidae গোত্রের অন্তর্ভুক্ত করা হয়েছে।

কমবেশি দেশের সব বনাঞ্চলেই মৌটুসি দেখা যায়।

মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম