Home / সাহিত্য / আলোচনা / ‘যুদ্ধশিশু ও বীর মাতারা কোন পাপ করেনি, তাদের সম্মান দেয়ার সাহস অর্জন করতে হবে’
hasanul+haque+inu+minister+mbd

‘যুদ্ধশিশু ও বীর মাতারা কোন পাপ করেনি, তাদের সম্মান দেয়ার সাহস অর্জন করতে হবে’

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৪ জানুয়ারি ২০১৭ । ১১ মাঘ ১৪২৩

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, যুদ্ধশিশু এবং বীর মাতারা কোন পাপ করেনি, তাদের মমতা এবং সম্মান দেয়ার সৎ সাহস আমাদের অর্জন করতে হবে।

তিনি বলেন, অনেক নারীকেই সব হারাতে হয়েছে, কিন্তু তারা আপোষ করেননি। সেই বীর নারীরা, বীর মাতারা সম্মানের পাত্র, আর তাদের গর্ভের নিষ্পাপ শিশুরাও মমতার দাবিদার।
সোমবার বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে একটি উপন্যাস গ্রন্থের প্রকাশরা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সংবাদ বাসস-এর।

অন্যপ্রকাশ থেকে প্রকাশিত ‘রৌদ্রবেলা ও ঝরাফুল’ নামক উপন্যাস গ্রন্থটিতে একাত্তরের মুক্তিযুদ্ধে তৎকালীন পাকিস্তানি হানাদারদের নারী নির্যাতন ও লাখো নারীর সম্ভ্রমহানির ঘটনায় জন্ম নেয়া যুদ্ধশিশুদের কথা উঠে এসেছে। কথাসাহিত্যিক মাসুদ আহমেদ গ্রন্থটির রচয়িতা।

অনুষ্ঠানে বরেণ্য সমাজসেবী ও সাবেক উপদেষ্টা সুলতানা কামাল সভাপতিত্ব করেন।
মহান মুক্তিযুদ্ধে বাঙালি পুরুষরা আত্মরক্ষা ও দেশরক্ষা এই দু’য়ের জন্য যুদ্ধ করেছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, কিন্তু নারীরা তিনটি বিষয় রক্ষার জন্য যুদ্ধ করেছেন। তা হলো- আত্মরক্ষা ও দেশরক্ষার পাশাপাশি তাদের ইজ্জত রক্ষারও যুদ্ধ করতে হয়েছে।

যুদ্ধশিশুরা লুকিয়ে থাকলে, সত্যিকার পাপিষ্ঠ হানাদররা প্রশ্রয় পাবে, তাই তাদের মাথা উঁচু করে দাঁড়াতে হবে- উল্লেখ করে তিনি বলেন, ‘মানুষ তার মায়ের পরিচয়েই বড় হতে পারে, ধর্মেও এতে কোনো বাধা নেই।’

তথ্যমন্ত্রী বলেন, একাত্তরের পাকিস্তানী হানাদারদের বর্তমান দোসরদের ধ্বংসের বিকল্প নেই। কারণ, একাত্তরের দানবেরা আর এখনকার জঙ্গি-সন্ত্রাসীরা একই সূত্রবদ্ধ। এরা দেশ ও জাতির শত্রু। এদের ধ্বংস অনিবার্য।

গ্রন্থটির রচয়িতা কম্পট্রোলার এ্যান্ড অডিটর জেনারেল মাসুদ আহমেদ, কবি মুহম্মদ নূরুল হুদা, বিশিষ্ট টেলিভিশন ব্যক্তিত্ব নওয়াজীশ আলী খান এবং অন্যপ্রকাশের স্বত্ত্বাধিকারী মাযহারুল ইসলাম অনুষ্ঠানে গ্রন্থটির ওপর আলোকপাত করেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

4 6 26 544

আগামী একবছর কী করবেন খলিলুর রহমান

ঢাকা, বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬ মাসস জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র …

Leave a Reply

Your email address will not be published.