Home / জাতীয় / পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার জন্ম দিবস উপলক্ষে দু’দিনের কর্মসূচি
wazed+mia+sscientist+mbd-f

পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার জন্ম দিবস উপলক্ষে দু’দিনের কর্মসূচি

মাস্টারি বিডি ডটকম
রংপুর । ২৪ জানুয়ারি ২০১৭ । ১১ মাঘ ১৪২৩

আগামী ১৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী এবং আন্তর্জাাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ড. এম. এ. ওয়াজেদ মিয়ার ৭৫তম জন্ম দিবস।

দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে রংপুরের ড. ওয়াজেদ স্মৃতি সংসদ আগামী ১৫ ও ১৬ ফেব্রুয়ারি দু’দিনের বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।

এ উপলক্ষে রোববার রাতে প্রেসক্লাব কমপ্লেক্সের ৩য় তলায় অবস্থিত ড. ওয়াজেদ স্মৃতি সংসদ-এর অস্থায়ী কার্যালয়ে সংগঠনটির কার্যকরী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সংবাদ বাসস-এর।

ড. ওয়াজেদ স্মৃতি সংসদ-এর সিনিয়র সহ-সভাপতি, ড. এম. এ. ওয়াজেদ মিয়া’র স্কুল জীবনের সহপাঠী এবং বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব মোঃ মনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দু’দিনের এ কর্মসূচি গ্রহণ করা হয়।

কর্মসূচির আওতায় আগামী ১৫ ফেব্রুয়ারি বিকেল ৩ টা থেকে স্কুলের ছাত্র-ছাত্রীদের ৩টি গ্রুপে চিত্রাঙ্কন, আবৃত্তি, দেশাত্মবোধক গান ও হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
১৬ ফেব্রুয়ারি সকাল ন’টায় জেলার পীরগঞ্জ উপজেলার ফতেহপুর গ্রামে মরহুমের কবর জিয়ারত, পুষ্পমাল্য অর্পণ ও বিশেষ মুনাজাত এবং বাদ যোহর বিভিন্ন মসজিদে ড. এম. এ. ওয়াজেদ মিয়া’র বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে।
ওইদিন সন্ধ্যা সাড়ে ছ’টায় টাউন হলে আলোচনা সভা ও বিজয়ী শিশু-কিশোরদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।

সোমবার সংবাদমাধ্যমের সাথে আলাপকালে ড. ওয়াজেদ স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জাহাঙ্গীর জানান, অনুষ্ঠিত সভায় বরাবরের মতো সংসদের সদস্যদের নিজস্ব অর্থায়নে কর্মসূচির ব্যয় মিটানোর ব্যাপারে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 8 2026 78888

অনলাইনে মত প্রকাশে ভয়, নিজেদের ‘গুটিয়ে নিচ্ছেন’ সাংবাদিকদের কেউ কেউ: জরিপ

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ । মাসস বাংলাদেশের সাংবাদিকদের একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে …

Leave a Reply

Your email address will not be published.