Home / জাতীয় / পর্যটনশিল্পে বিনিয়োগ আরও বাড়াতে হবে : রাশেদ খান মেনন
rashed+khan+menon+mbd-f

পর্যটনশিল্পে বিনিয়োগ আরও বাড়াতে হবে : রাশেদ খান মেনন

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৪ জানুয়ারি ২০১৭ । ১১ মাঘ ১৪২৩

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, দেশের পর্যটনশিল্প দ্রুত বিকাশ হচ্ছে। তবে এখন পর্যন্ত এ দেশে বিদেশি পর্যটকদের আগমন হচ্ছে না। সরকার পর্যটনশিল্পকে প্রথম সেক্টর হিসেবে গ্রহণ করেছে। যদিও এখন পর্যন্ত পর্যটনশিল্পে বিনিয়োগ যথেষ্ট নয়। বিনিয়োগ আরও বাড়াতে হবে। বেসরকারি পর্যায়সহ এই খাতে বিনিয়োগ বাড়লেই পর্যটনশিল্পে দেশ এগিয়ে যাবে।

রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে সোমবার সন্ধ্যা সাতটায় এক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পর্যটনশিল্প সহায়ক স্মারক তৈরির লক্ষ্যে টি-শার্ট বিপণনকারী প্রতিষ্ঠান নিত্য উপহার ‘দেখি বাংলার মুখ’ শিরোনামে আলোকচিত্র প্রতিযোগিতা শেষে এ পুরস্কার দেওয়ার অনুষ্ঠান আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে রাশেদ খান মেনন বলেন, ‘অন্য দেশে গেলে আমরা সেখানকার স্মারক জিনিস কিনতে চাই। নিয়ে আসতে চাই। আমাদের দেশে পর্যটন স্মারক বৃদ্ধি করতে হবে। যখন আমরা বাইরে যাই, তখন দেশ থেকে নিয়ে যাওয়ার মতো খুব বেশি জিনিস আমরা পাই না। ওই এক নকশি কাঁথা কতবার দেওয়া যায়?’

রাশেদ খান মেনন আরও বলেন, ‘হলি আর্টিজানের ঘটনা দেশের পর্যটন খাতে এক বিশাল ধস নামিয়েছে। সেটাকে আমরা মোটামুটিভাবে কিছুটা হলেও সামাল দিতে সক্ষম হয়েছি। কিন্তু জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং একই সঙ্গে কিছু কুসংস্কার বাধা হয়ে দাঁড়ায়। এগুলো দূর করতে হবে।’

নিত্য উপহারের এই আলোকচিত্র প্রতিযোগিতায় ১৫১ জনের ৭৫৭টি আলোকচিত্র স্থান পায়। এর মধ্যে ২৭টি আলোকচিত্র টি-শার্টে ছাপানোর জন্য নির্বাচিত হয়। ভ্রমণ উদ্দীপক এসব আলোকচিত্রের বিষয়বস্তু ছিল গ্রামবাংলা, সমুদ্রতট, খাল-বিল, হাওর, দ্বীপ, জল ও জীবনের গল্প। সকাল ও বিকেলের আলোছায়া ধরা পড়েছে পাহাড়-নদী-বন, নকশি কাঁথার মাঠ, প্রত্নস্থান, পুরাকীর্তি ও ঐতিহাসিক স্থানের মুহূর্ত। প্রতিযোগিতায় প্রথম হন তরুণ এনজিও কর্মী ও শখের আলোকচিত্রী মুহাম্মদ শাহ জামান।

অনুষ্ঠানে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান অপরূপ চৌধুরী, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আখতারুজ জামান খান কবির, ডিজাইনার চন্দ্রশেখর সাহা প্রমুখ বক্তব্য দেন।-সংগৃহীত

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

20 4 24 111 11

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

ঢাকা, সোমবার ২০ এপ্রিল ২০২৬ মাসস ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে …

Leave a Reply

Your email address will not be published.