
মাস্টারি বিডি । শারমিন সোমা
জাতীয় । ঢাকা । ০৪ এপ্রিল ২০১৯ । ২১ চৈত্র ১৪২৫
দিনে দিনে হারিয়ে যাচ্ছে মৃৎ শিল্প। যতই দিন যাচ্ছে ততই এর চাহিদা কমছে। এ পেশায় পেশাজীবীদের এখন আর সংসার চলছে না। কোন রকম খেয়ে পরে চলছে মৃৎ শিল্পিদের দৈনন্দিন জীবন। আর এ ভাবে চাহিদা কমতে থাকলে অচিরেই হারিয়ে যাবে মৃৎ শিল্প। পথে বসবে হাজার হাজার পরিবার। দেশের বিভিন্ন পাল পাড়ায় খোঁজ নিয়ে এমন তথ্য জানা গেছে।

এর জন্য এলুমিনিয়াম ও প্লাস্টিক শিল্প দায়ী বলে অভিযোগ পাল পল্লীর মানুষের। তবে সরকারী সহায়তা পেলে এ পেশাজীবীরা বেঁচে থাকবে বলে তাদের মত ব্যক্ত করেছেন।

মাটির তৈরি হাড়ি, পাতিল, কলসিসহ গৃহস্থালি বিভিন্ন সামগ্রী তৈরি ও বিক্রি তাদের পেশা।পূর্ব পূরুষের এ পেশা ধরে রেখে একটা সময় তারা তো বেশ ভালোভাবেই জীবন যাপন করতো। তাদের চোখে ছিল স্বপ্ন। মুখে ছিলো হাসি আর বুকে ছিলো বল। কিন্তু এখন আর সেই সুদিন নেই। নুন আনতে পান্তা ফুরাচ্ছে তদের।

একসময় যেখানে মাটির তৈরি এসব পণ্যসামগ্রী তৈরি ও বিক্রির প্রতিযোগিতা ছিল। সেখানে এখন প্রাণহীন বেঁচে থাকার লড়াই। মৃতশিল্প যেন মৃতপ্রায় শিল্পে পরিণত হয়েছে। অথচ একটা সময় মাটির তৈরি এসব পণ্যের কী চাহিদাই না ছিলো!
এই পেশার লোকেরা শিল্পীসুলভ নিষ্ঠায় এগুলো তৈরি করে গ্রামে গ্রামে আবার কখনো হাট বাজারে বিক্রি করে লাভবান হতো। ভালোভাবে সংসার চালাতো। এমনকি অনেকে দেখতো সোনালি স্বপ্নও।

কিন্তু পরিবর্তনের সঙ্গে সঙ্গে এখন তারা বেকার হয়ে পড়েছে।
এই পতিত অবস্থা থেকে আর কোনো দিন মৃতশিল্পীরা উঠে দাঁড়াতে সক্ষম হবে কিনা এ নিয়ে রয়েছে শঙ্কা।

মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম