Home / প্রকৃতি / ঘ্রাণের রাজা অনন্য গন্ধরাজ
gondhoraj+mbd-8

ঘ্রাণের রাজা অনন্য গন্ধরাজ

…অনেকেই আছেন গন্ধরাজ যাদের কাছে একরাশ স্মৃতি, বর্ণিল সুবাসিত দিন। আহা, কোথাও গন্ধরাজের গাছ দেখলেই মনটা ব্যাকুল হয়! গ্রীষ্ম এলেই তৃষ্ণার্ত দুচোখ গন্ধরাজ খুঁজে ফিরে।…

gondhoraj+mbd-5

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
জাতীয় । ঢাকা । ০৫ এপ্রিল ২০১৯ । ২২ চৈত্র ১৪২৫

চৈত্র শেষ দিবস-রজনীগুলো অতিক্রম করছে। আসন্ন নতুন মাস নতুন বছর অপেক্ষমান। বৈশাখ-জৈষ্ঠ নিয়ে গ্রীষ্মকাল ফুল ফলের রস পরিবেশনের অপেক্ষায় আকুপাকু করছে। ফুলের কথা যদি বলি।

gondhoraj+mbd-10

গ্রীষ্ম মানেই গন্ধরাজের সুবাসমাখা একেকটি দিন। প্রকৃতির এ আবেদন উপেক্ষা করা কঠিন। অনেকেই আছেন গন্ধরাজের প্রতি যাদের পক্ষপাত। অনেকেই আছেন গন্ধরাজ যাদের কাছে একরাশ স্মৃতি, বর্ণিল সুবাসিত দিন। আহা, কোথাও গন্ধরাজের গাছ দেখলেই মনটা ব্যাকুল হয়! গ্রীষ্ম এলেই তৃষ্ণার্ত দুচোখ গন্ধরাজ খুঁজে ফিরে।

gondhoraj+mbd-9

গন্ধরাজ বাংলাদেশে খুবই পরিচিত একটি ফুল। এই ফুলটির অন্যান্য স্থানীয় নামের মধ্যে Gardenia, Cape jasmine,Gandhraj উল্লেখযোগ্য। ফুলটির বিজ্ঞানসম্মত নাম Gardenia jasminoides, একে কেপ জেসমিনও বলা হয়।

gondhoraj+mbd-2

গার্ডেনিয়া শব্দটির উদ্যানের (গার্ডেন) সঙ্গে মিল থাকলেও এর উৎস অন্যত্র, প্রকৃতিবিদ ড. আলেক্সান্ডার গার্ডেনের নামানুসারে এর নামকরণ করা হয়েছে।

gondhoraj+mbd-11

আফ্রিকা, এশিয়া, অস্ট্রেলেশিয়া ও ওশিয়ানিয়ার ক্রান্তীয় ও উপক্রান্তীয় অঞ্চলের চিরহরিৎ পুষ্পল গাছ এটি, প্রায় আড়াইশ’ রকমের প্রজাতি পাওয়া যায়।

gondhoraj+mbd-7

সাদা রঙের ফুল, সুগন্ধযুক্ত, বহুদলবিশিষ্ট, ফোটে বসন্ত থেকে গ্রীষ্মকাল পর্যন্ত। ফোটার সময় সাদা থাকলেও ক্রমে হাল্কা হলুদ বর্ণ ধারণ করে এই ফুল। পাতার রং গাঢ় সবুজ ও উপরিতল তেলতেলে।
গন্ধরাজ ফুল ফুলের রাজ্যে অনন্য।

gondhoraj+mbd-6

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

4 6 26 544

আগামী একবছর কী করবেন খলিলুর রহমান

ঢাকা, বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬ মাসস জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র …

Leave a Reply

Your email address will not be published.