Home / জাতীয় / মানবাধিকার সমুন্নত রাখতে প্রধানমন্ত্রীর দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত
p-12

মানবাধিকার সমুন্নত রাখতে প্রধানমন্ত্রীর দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১০ ডিসেম্বর ২০১৬ । ২৬ অগ্রহায়ণ ১৪২৩

মানবাধিকারের সার্বজনীন ঘোষণা অনুযায়ী বিশ্বের সকল মানুষের মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা সমুন্নত রাখতে বাংলাদেশের দ্বার্থহীন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে শুক্রবার এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, দেশের সংবিধান ও নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী তাঁর সরকার প্রতিটি নাগরিকের মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা সমুন্নত রাখতে গত সাড়ে সাত বছর নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, ‘আমাদের ভিশন ২০২১ ও ভিশন ২০৪১ বাস্তবায়নে আমরা দারিদ্র্য, ক্ষুধা, রোগ-ব্যাধি ও নিরক্ষরতা দূরীকরণে প্রতিশ্রুতিবদ্ধ। এসব সমস্যার কারণেই মানবাধিকার ও মর্যাদা লংঘিত হয় এবং কতিপয় লোক মানবাধিকার ও সামাজিক ন্যায় বিচারের পরিপূর্ণ উপভোগে বাধা সৃষ্টি করতে পারে।
শেখ হাসিনা বলেন, ‘তাঁর সরকার নারী ও শিশুর বিরুদ্ধে যেকোন ধরনের সহিংসতা মোকাবেলায় সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান এবং এ ধরনের সহিংসতাকারী অপরাধীদের বিচারের আওতায় আনার বিষয় নিশ্চিত করেছে।
তিনি আরো বলেন, ‘আমরা আমাদের আগামী প্রজন্মের জন্য একটি প্রকৃত নিরাপদ, সুরক্ষিত ও টেকসই সমাজ গড়তে চাই’।
প্রধানমন্ত্রী বলেন, জনগণের নিরঙ্কুশ সমর্থন নিয়ে তাঁর সরকার ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে সংঘটিত মানবতার বিরুদ্ধে নৃশংস অপরাধ ও গণহত্যার বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি রক্ষা করেছে।
প্রধানমন্ত্রী আরো বলেন, ‘অনুরূপ চেতনা নিয়ে আমরা এই মানবাধিকার দিবসে বিশ্বের যেকোন স্থানের জনগণের শান্তি, ন্যায়বিচার, স্বাধীনতা ও মানবাধিকারের যথার্থ সংগ্রামের প্রতি সমর্থন অব্যাহত রাখার আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।’

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

22261111

জাতীয় ঐক্যের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শুরু

২২ নভেম্বর ২০২৬ মাসস কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তাণ্ডবের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় ঐক্যের …

Leave a Reply

Your email address will not be published.