Home / জাতীয় / বাংলাদেশ ভ্রমণে জাপানের সতর্কতা প্রত্যাহার
japan_49985

বাংলাদেশ ভ্রমণে জাপানের সতর্কতা প্রত্যাহার

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০৯ ডিসেম্বর ২০১৬ । ২৫ অগ্রহায়ণ ১৪২৩

বাংলাদেশ ভ্রমণে পূর্বের জারি করা সতর্কতামূলক পরামর্শ (অ্যাভাইজারি) জাপান সরকার প্রত্যাহার করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনদিনের (৭ থেকে ১০ ডিসেম্বর) জাপান সফর শেষে দেশে ফিরে রবিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী এ তথ্য জানান।

গত বছরের অক্টোবরে রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশিকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে। এ ঘটনার পর বাংলাদেশে জাপানি নাগরিকদের ভ্রমণ বিষয়ে সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্কতামূলক পরামর্শ জারি করে। তাতে বিশেষ প্রয়োজন ছাড়া জাপানি নাগরিকদের বাংলাদেশ ভ্রমণ না করার জন্য বলা হয়।

জাপান সফরে দেশটির অর্থমন্ত্রী এবং জাইকার প্রেসিডেন্টের সঙ্গে আমার বৈঠক হয়েছে বলে মন্ত্রী জানান । তিনি আরও বলেন যে, তারা বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে উদগ্রীব। তারা বলেছেন বাংলাদেশে বিনিয়োগে এখন আর কোনো ঝুঁকি নেই। প্রাইভেট ও সরকারি- উভয় খাতেই বড় বিনিয়োগ করবে জাপান।’

আজ রবিবার নিজ দপ্তরে সাংবাদিকদের অর্থমন্ত্রী বলেন, ‘জাপান কখনোই বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে নেতিবাচক মনোভাব পোষণ করেনি। এমনকি হলি আর্টিজানের মতো জঘন্য ঘটনায়ও তারা বিনিয়োগে আগ্রহ হারায়নি। তারা শুধু তাদের কর্মীদের নিরাপত্তার দিকে খেয়াল রাখার পরামর্শ দিয়েছেন।’

প্রসঙ্গত, চলতি বছরের জুলাই মাসে গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় ১৭ বিদেশি নাগরিক নিহত হন। তাদের বেশির ভাগই জাপানের। এ ঘটনার পর জাপানের কয়েকটি বাণিজ্যিক প্রতিষ্ঠান তাদের কর্মীদের বাংলাদেশ সফর সাময়িকভাবে স্থগিত করে।

এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘হলি আর্টিজানের ঘটনার পর সরকার সব পরিস্থিতি সুন্দরভাবে মোকাবেলা করেছে। এখন আর নিরাপত্তা সংকট নেই। ’

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

4 6 26 544

আগামী একবছর কী করবেন খলিলুর রহমান

ঢাকা, বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬ মাসস জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র …

Leave a Reply

Your email address will not be published.