দেশের বৃহত্তম ‘ফ্রি মেডিকেল ক্যাম্পে’ মঙ্গলবার আড়াই হাজারেরও বেশি দরিদ্র এবং চিকিৎসা সেবাবঞ্চিত রোগী বিনা মূল্যে চিকিৎসা সুবিধা গ্রহণ করেছে। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়াও এসব রোগীর প্রয়োজনীয় ল্যাব টেস্ট এবং ওষুধ বিনা মূল্যে বিতরণ করা হয়…
মাস্টারি বিডি ডটকম
শান্তা ইসলাম । ২২ ফেব্রুয়ারি ২০১৭ । ১০ ফাল্গুন ১৪২৩
ক্যাম্পস’র ‘ফ্রি কিডনি ও চক্ষু ক্যাম্পে’ বিশেষজ্ঞ স্বাস্থ্য সেবা পেয়েছে টাংগাইল ও আশপাশের প্রায় ২৫০০ সাধারণ মানুষ।
দেশের বৃহত্তম ‘ফ্রি মেডিকেল ক্যাম্পে’ মঙ্গলবার আড়াই হাজারেরও বেশি দরিদ্র এবং চিকিৎসা সেবাবঞ্চিত রোগী বিনা মূল্যে চিকিৎসা সুবিধা গ্রহণ করেছে। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়াও এসব রোগীর প্রয়োজনীয় ল্যাব টেস্ট এবং ওষুধ বিনা মূল্যে বিতরণ করা হয়।
ভাষা শহীদদের স্মরণে নিয়মিত বাৎসরিক কর্মসূচির অংশ হিসেবে কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটি (ক্যাম্পস) টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার হাতিবান্ধা গ্রামে দিনব্যাপী এই ‘ফ্রি কিডনি ও চক্ষু ক্যাম্প এবং স্বাস্থ্য শিক্ষা মেলা’ আয়োজন করে।

দেশের শীর্ষস্থানীয় কিডনি বিশেষজ্ঞ এবং ক্যাম্পের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ডা. এম এ সামাদের তত্বাবধানে অনুষ্ঠিত দিনব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে কিডনি রোগ প্রতিরোধে করণীয় শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মেডিকেল ক্যাম্পে আসা রোগীদের ১০ দিন আগে থেকে কিডনি রোগ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নির্ণয়ের জন্য প্রয়োজনীয় পরীক্ষা করা হয় এবং একুশে ফেব্রুয়ারি চিকিৎসাসহ ব্যবস্থাপত্র প্রদান করা হয়। এছাড়াও ৩ শতাধিক চক্ষু রোগীর চোখের ছানি অপারেশন ও লেন্স প্রতিস্থাপনের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়।
‘ফ্রি কিডনি ও চক্ষু ক্যাম্প’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা আবদুল মালেক মিয়া, উপদেষ্টা, ফ্রি কিডনি ও চক্ষু ক্যাম্প ২০১৭, সাবেক জিএম, বাংলাদেশ ব্যাংক।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অনুপম শাহজাহান জয় এমপি টাঙ্গাইল-৮, তিনি ক্যাম্পস-এর নিয়মিত প্রকাশনা “প্রয়াস ১৩”-এর মোড়ক উন্মোচণ করেন।
এছাড়াও আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন আলহাজ মোবারক হোসেন, রিজিওনাল চেয়ারম্যান, হেড কোয়ারটার, লায়নস ক্লাব ইন্টারন্যাশনাল, অধ্যাপক ডা. এহতেসামুল হক, বিভাগীয় প্রধান, কিডনি বিভাগ, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ও হসপিটাল, কাজী ওয়ালীদ ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান, সখিপুর ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম