
কত মানুষ কত কিছু পাবার জন্য কাঁদে
আমার পিতামহ মৃত বৃক্ষের শরীর
জড়িয়ে ধরে খুব কাঁদতেন
তিনি বৃক্ষই বেশি ভালোবাসতেন।
কত মানুষ কত কিছুর স্বপ্ন বুনতে চায়
আমার পিতা দু হাতে বৃক্ষের স্বপ্ন বুনতেন
তিনি বৃক্ষই বেশি ভালোবাসতেন।
আমাদের পিতা, পিতামহ কিংবা পূর্বপুরুষের
সবুজ প্রেমের প্লাবনে ভাসে আমার জন্মগাঁও!
আজ শহরের ঊষ্ণতায় শরীর পুড়ে যাচ্ছে
দেখার দৃষ্টিকে পুড়িয়ে দিচ্ছে হানাদার রোদ্দুর
বহুতল ভবনের সবশেষ তলায় বসে, বুঝতে পারি-
জীবনের জন্য বহুতল ভবনের চেয়ে
বহুতল বৃক্ষের সবচেয়ে বেশি প্রয়োজন!
হে বৃক্ষ, হে সবুজ পল্লব, হে মহান বনানী
আমি তোমারই সবুজ বিপন্নকারী উদভ্রান্ত সন্তান
কী লোভে, কী পাপে করেছি, তোমার বুকে কুঠারাঘাত
আমাকে ক্ষমা করো, আমাদের ছায়া ফিরিয়ে দাও!
ভালো থাকো পৃথিবী, আমাদের ভালোবাসা নাও।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম