Home / আন্তর্জাতিক / ‘ভবিতব্য শহর’ পূরণ করবে স্বপ্নবাজদের আকাঙ্ক্ষা
saudi-660x400

‘ভবিতব্য শহর’ পূরণ করবে স্বপ্নবাজদের আকাঙ্ক্ষা

মাস্টারি বিডি ডটকম । শেখ নজরুল
ঢাকা । ২৭ অক্টোবর ২০১৭ । ১২ কার্তিক ১৪২৪

saudi-woman-rio

নিষেধের বাধা পেরিয়ে হঠাৎ করেই নিজেদের আধুনিক করতে চাইছে সৌদি আরব। ইতোমধ্যে নারীদের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সরকার। এবার অর্থনীতিকে নতুন করে ঢেলে সাজানোর কাজে হাতে নিয়েছে মহানগর ও অর্থনৈতিক অঞ্চল তৈরির পরিকল্পনা। হাজার হাজার বর্গকিলোমিটার এলাকার মরুভূমিকে নতুন শহরে পরিণত করতে চাইছে দেশটি।
প্রায় আধা শতক ধরে সৌদি আরবের অর্থনীতি জ্বালানি তেলনির্ভর। এখন পর্যন্ত দেশটির চালিকাশক্তির মূলে তেল রফতানি করে পাওয়া অর্থ। রাজতন্ত্রের খরচও মিটছে তা দিয়েই। এখন এ কৌশল পরিবর্তন করতে চাইছে সৌদি সরকার।  যুক্ত হচ্ছে ভবিতব্য শহর নির্মাণ।

female-driver-saudi-arabiaভবিতব্য শহর মেটাবে স্বপ্নবাজদের আকাঙ্ক্ষা। তাও আবার যে কোনো দেশের শহর নয়, খোদ সৌদি আরবের। শহরটির যে চিত্তাকর্ষক ভিডিও তৈরি করা হয়েছে তাতে দেখা যাচ্ছে, নারীরা স্পোর্টস ব্রা পরে দৌঁড়াচ্ছে, পুরুষের সঙ্গে পাশাপাশি বসে কাজ করছে, তাও আবার হিজাব ছাড়াই। শহরটি যদি শেষ পর্যন্ত ভিডিওতে দেখানো রূপই পায় তবে তা হবে নারীদের জন্য একটি বড় ঘটনা। রক্ষণশীল সৌদি আরবে নারীদের গাড়ি চালানো ছিল নিষেধাজ্ঞা ছিলো, তা এখন আর নেই, এখন তারা ড্রাইভিং সিটে বসার সুযোগ পাচ্ছে। যুবরাজ বলেছেন, এই শহরে ট্রাক নিয়ন্ত্রণে থাকবে ড্রোন, চালকবিহীন গাড়ি এবং রোবট।

70405

গত এপ্রিলে সৌদি সরকার ঘোষণা করে ‘সৌদি ভিশন ২০৩০’। এর অধীনে গত মাসে বিনোদন শিল্পের উন্নয়নে ৩০০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দেয় সৌদি আরব। আগস্টে একটি পর্যটন প্রকল্পের যাত্রা শুরু করেছে সৌদি আরব। এর আওতায় রয়েছে ১০০ মাইল দীর্ঘ বালুকাময় উপকূল এবং ৫০টি দ্বীপের একটি উপহ্রদ।
সৌদি সরকার ৫০ হাজার কোটি ডলার বা প্রায় ৪০ লাখ কোটি টাকা ব্যয়ে একটি মহানগর তৈরির ঘোষণা দিয়েছে। চলতি বছরই এ বিষয়ে আভাস দেয়া হয়েছিল। মঙ্গলবার এ উন্নয়ন পরিকল্পনা উন্মোচন করেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে সাড়ে ২৬ হাজার বর্গকিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত হবে এ মহানগর, যা মিসর ও জর্ডান পর্যন্ত বিস্তৃত হবে। এ মহানগরে ৯টি বিষয়ের ওপর জোর দেয়া হবে। বিশেষ করে খাদ্যপ্রযুক্তি, জ্বালানি ও পানি। এতে সরকারি ও বেসরকারি বিনিয়োগ থাকবে।
যুবরাজ মোহাম্মদ একে বর্ণনা করেছেন ‘ভবিতব্য শহর’ বলে। তিনি বলেছেন, ‘এখানে গতানুগতিক লোক কিংবা গতানুগতিক কোম্পানির স্থান হবে না। এটা হবে বিশ্বের স্বপ্নবাজদের জায়গা।’ পুরো শহরটি চলবে বিকল্প জ্বালানিতে। তবে এটিই শুধু ব্যতিক্রম নয়। এখানে আরও বাড়তি আকর্ষণ রাখা হয়েছে।
তথ্যসূত্র : দৈনিক যুগান্তর

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.