Home / উদ্যোগ / ‘অক্টোবর বিপ্লব’র শতবর্ষ উদযাপন করবে গণসঙ্গীত সমন্বয় পরিষদ
gonosangeet+mbd

‘অক্টোবর বিপ্লব’র শতবর্ষ উদযাপন করবে গণসঙ্গীত সমন্বয় পরিষদ

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ২৬ অক্টোবর ২০১৭ । ১১ কার্তিক ১৪২৪

বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদ মহান ‘অক্টোবর বিপ্লব’ এর শতবর্ষ উদযাপনের আয়োজন করেছে।

শুক্রবার বিকেল ৫ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ রাজু ভাস্কর্য চত্ত্বরে এ বার্ষিকী উদযাপিত হবে।
এতে আলোচক থাকবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, মামুনুর রশীদ ও গোলাম কুদ্দুছ। সভাপতিত্ব করবেন গণসঙ্গীত সমন্বয় পরিষদের সভাপতি ও বরেণ্য গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীর। অনুষ্ঠান সঞ্চালন করবেন গণসঙ্গীত সমন্বয় পরিষদের সম্পাদকমন্ডলীর সদস্য মানজার চৌধুরী সুইট।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে গণসঙ্গীত পরিবেশন করবে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, ঋষিজ শিল্পীগোষ্ঠী, ক্রান্তি শিল্পীগোষ্ঠী, বহ্নিশিখা ও সত্যেন সেন শিল্পীগোষ্ঠী।

একক সঙ্গীত পরিবেশন করবেন আরিফ রহমান ও ফকির আলমগীর। দলীয় নৃত্য পরিবেশন করবে স্পন্দন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.