Home / জাতীয় / বিলোনিয়া যুদ্ধের স্যান্ড মডেল মুক্তিযুদ্ধ জাদুঘরে হস্তান্তর
mukti+mbd-2

বিলোনিয়া যুদ্ধের স্যান্ড মডেল মুক্তিযুদ্ধ জাদুঘরে হস্তান্তর

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০৬ মার্চ ২০১৭ । ২২ ফাল্গুন ১৪২৩

মুক্তিযুদ্ধে বিলোনিয়া যুদ্ধের স্যান্ড মডেল মুক্তিযুদ্ধ জাদুঘরে হস্তান্তর করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

রোববার শেরেবাংলানগরস্থ নতুন মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মুহাম্মদ শফিউল হক পিএসসি মডেলটি জাদুঘরের ট্রাস্টি ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান নূরের কাছে হস্তান্তর করেন। খবর বাসস-এর।

আগারগাঁওয়ে নবনির্মিত মুক্তিযুদ্ধ জাদুঘরকে সমৃদ্ধ করার জন্য গত ২৫ জুলাই ২০১৬ তারিখে মুক্তিযুদ্ধ জাদুঘর কর্তৃপক্ষ সশস্ত্র বাহিনী বিভাগের মাধ্যমে বিলোনিয়া যুদ্ধের স্যান্ড মডেল তৈরির জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তা চায়। উক্ত প্রস্তাবনার উপর ভিত্তি করে এই মডেলটি তৈরি করা হয়েছে।

mukti+mbd

এই মডেল তৈরি করার জন্য সঠিক তথ্য সংগ্রহ করতে মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন বই এবং মুক্তিযুদ্ধ জাদুঘর কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে বিলোনিয়া যুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস তৈরি করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর নিজস্ব জনবল ও সরঞ্জামাদি ব্যবহার করে গত ১০ ডিসেম্বর তারিখে বিলোনিয়া যুদ্ধের স্যান্ড মডেলটি তৈরির কাজ সম্পন্ন করা হয়।

অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল মোঃ মাহফুজুর রহমানসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 2

কারাগারে ঈদ ১৬১ ভিআইপির

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস পবিত্র ঈদুল আজহায় এবার কারাগারে ঈদ উদযাপন করবেন ক্ষমতাচ্যুত আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published.