Home / বিনোদন / বিজ্ঞাপনচিত্রে সাজ্জাদ-মিথিলা
mithila+sazzad+mbd

বিজ্ঞাপনচিত্রে সাজ্জাদ-মিথিলা

মাস্টারি বিডি | শান্তা ইসলাম
বিনোদন ডেস্ক | ঢাকা | ২২ জুন ২০১৯ | ০৮ আষাঢ় ১৪২৬

কোনো নাটক, টেলিছবি নয়, ছোটপর্দার পরিচিত জুটি ইরফান সাজ্জাদ ও মিথিলা কাজ করলেন বিজ্ঞাপনচিত্রে। এ দুই তারকা নিটল আয়াত প্রোপার্টিজ লিমিটেডের বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করলেন। এবার তিনটি বিজ্ঞাপনে কাজ করলেন তারা। বিজ্ঞাপনচিত্রগুলো নির্মাণ করেছেন সজীব খান।

বিজ্ঞাপন প্রসঙ্গে নির্মাতা জানালেন, ১৪ ও ১৫ জুন শুটিং শেষ হয়েছে। আগামী মাসের শুরুতে প্রচারে আসবে। তিনটি বিজ্ঞাপন সিরিজ হিসেবে প্রচারে আসবে।

mithila+sazzad+mbd-2

নির্মাতা আরো বললেন, এই প্রথমবার বিজ্ঞাপনচিত্র নির্মাণ করলাম। যে প্রতিষ্ঠানের বিজ্ঞাপন নির্মাণ করেছি তাদেরও প্রথম কাজ। এ দুদিক থেকে কাজ করতে গিয়ে ইমোশন মিশে গেছে। চেষ্টা করেছি, ভালো কাজ বের করে আনার। ইরফান সাজ্জাদ ও মিথিলার সঙ্গে মিলি বাশার, ফখরুল বাশারও কাজ করেছেন।

প্রসঙ্গত, ইমামী ফেয়ার এন্ড হ্যান্ডসাম- চ্যানেল আই হ্যান্ডসাম দ্য আলটিমেট ম্যান প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে নাটকের নিয়মিত হয়েছেন ইরফান সাজ্জাদ। ছোটপর্দায় তিনি এখন প্রতিষ্ঠিত অভিনেতা।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

26255

চুক্তিভিত্তিক নিয়োগে এলজিইডির প্রধান প্রকৌশলী থাকছেন বেলাল হোসেন

বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ । মাসস আরও এক বছর স্থানীয় সরকার প্রকৌশল …

Leave a Reply

Your email address will not be published.