Home / ফটো গ্যালারি / বাংলাদেশ বেতারের ‘প্রাণে প্রাণে খুশির ঈদ’ অনুষ্ঠানে রোজিনা-ফেরদৌস
betar+prog+mbd-ok

বাংলাদেশ বেতারের ‘প্রাণে প্রাণে খুশির ঈদ’ অনুষ্ঠানে রোজিনা-ফেরদৌস

betar+prog+mbd-5

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
ঢাকা । ০৭ জুন ২০১৮ । ২৪ জ্যৈষ্ঠ ১৪২৪

আসন্ন ঈদ উপলক্ষে দেশের মিডিয়া অঙ্গনে নানা অনুষ্ঠান নির্মাণের ধুম পড়েছে। বাংলাদেশ বেতারেও ঈদকে ঘিরে থাকছে মজার মজার সব অনুষ্ঠান। সেই ধারাবাহিকতায় বেতারের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘উত্তরণ’-এর বিশেষ পর্ব ‘প্রাণে প্রাণে খুশির ঈদ’ নির্মিত হচ্ছে। ‘প্রাণে প্রাণে খুশির ঈদ’ অনুষ্ঠানে অতিথি হয়ে আসছেন চলচ্চিত্র জগতের নন্দিত তারকা রোজিনা ও ফেরদৌস। একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এ দুই তারকা আড্ডায়, আলাপে এবং প্রশ্ন-উত্তরে মাতিয়ে রাখবেন শ্রোতাদের। বাড়তি আনন্দ হিসেবে থাকবে দুজনের পছন্দের গান শোনানোর আয়োজন।

betar+prog+mbd-3

এবার ঈদের এই বিশেষ অনুষ্ঠানে জনপ্রিয় অভিনেত্রী রোজিনা ও অভিনেতা ফেরদৌস কথা বলেছেন রুপালি জগতের একাল-সেকাল নিয়ে। চলচ্চিত্র শিল্পের এই দুই গুণী তারকা তাদের অভিনয় জীবনের শুরু থেকে জনপ্রিয়তার শীর্ষে উঠে আসার গল্প বলেছেন। ঈদের আড্ডায় মজার মজার আলাপচারিতায় তাদের অভিনয় জীবনের স্মরণী ঘটনাবলি নিয়েও কথা বলেছেন তারা।

তাঁরা বলেন, চলচ্চিত্রের পাশাপাশি বাংলাদেশ বেতারও তাদের কাছে সমান প্রিয়।

বাংলাদেশ বেতারের বাৎসরিক চিত্রপ্রদর্শনীতে দু’দুবার শ্রেষ্ঠ পুরস্কার প্রাপ্ত ‘উত্তরণ’র প্রযোজক কানিজ কুলসুমের প্রশ্নের জবাবে দুই তারকা তাদের শৈশবের ঈদ উদযাপন নিয়ে স্মৃতিচারণ করেন।

সবশেষে, হলে গিয়ে সিনেমা দেখার আহ্বান জানান চলচ্চিত্র জগতের স্বনামধন্য এই দুই তারকা।

প্রযোজক কানিজ কুলসুম জানান, ‘উত্তরণ’ সগৌরবে ৪৪ বছরে পা রেখেছে। শ্রোতাদের চাহিদা অনুযায়ী সবসময় আমরা নতুন নতুন বিষয় নিয়ে অনুষ্ঠান সাজিয়ে থাকি। ফলে ‘উত্তরণ’ অনুষ্ঠানটি এতটা জনপ্রিয়তা পেয়েছে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লায়লা পারভীন কেয়া। ‘উত্তরণ’ প্রযোজনা করেছেন- কানিজ কুলসুম।

ঈদের দিন রাত ৯ টা ৫ মিনিটে অনুষ্ঠানটি প্রচারিত হবে বাংলাদেশ বেতারের ঢাকা ক এফএম ১০৬ ও ৬৯৩ কিলোহার্জ থেকে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.