Home / জাতীয় / বরিশালে লঞ্চডুবিতে ১৩ জনের প্রাণ গেলো
barisalboatcapsizembd-ok

বরিশালে লঞ্চডুবিতে ১৩ জনের প্রাণ গেলো

মাস্টারি বিডি ডটকম
২১ সেপ্টেম্বর ২০১৬ । ০৬ আশ্বিন ১৪২৩

আজ বুধবার বেলা ১২ টার দিকে বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে লঞ্চডুবি হয়েছে। এতে নারী ও শিশুসহ ১৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে; নিখোঁজ রয়েছেন আরও বেশ ক’জন।

বরিশালের এসপি এস এম আক্তারুজ্জামান জানান, বুধবার বেলা ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে ।

নিহতরা হলেন- সুকদেব (৪০), রাজ্জাক হাওলাদার (৬০), শান্তা আক্তার (১০), ফিরোজা বেগম (৫০), কোহিনূর বেগম (৪৫), রেহেনা বেগম (৩০), সালেহা বেগম (৬০), সাগর (২৫), মোজাম্মেল মোল্লা (৬০), রাবেয়া বেগম (৪৫), জয়নাল হাওলাদার (৫৮), মিলন ঘরামী (৪০) ও হীরা বেগম (২৫)।

ঘটনা তদন্তে বরিশাল জেলা প্রশাসন  ৯ সদস্যের কমিটি গঠন করেছে।

এসপি আক্তারুজ্জামান সংবাদমাধ্যমকে বলেন, বানারীপাড়া থেকে ‘এমএল ঐশী’ নামের লঞ্চটি উজিরপুরের হাবিবপুর যাচ্ছিল। সন্ধ্যা নদীর দাশেরহাটের মসজিদবাড়ি পয়েন্টে ঘাটে যাত্রী ওঠানোর সময় কাত হয়ে লঞ্চটি ডুবে যায়।

তিনি আরো বলেন, বানারীপাড়া ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার কাজ চালাচ্ছেন।

নৌ পুলিশের সহকারী সুপারিনটেনডেন্ট মোতালেব হোসেন জানান, এ পর্যন্ত ১৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ছয় জন নারী, একজন কিশোরী রয়েছে।

জেলা প্রশাসক কাজী মো. সাইফুজ্জামান জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাকির হোসেনকে প্রধান করে নয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

নিহতদের প্রতিজনের দাফন-কাফনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের পরিবারকে ১০ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানান তিনি।

বিআইডব্লিউটিএ-এর বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ট্রলারকে কাঠামো পরিবর্তন করে লঞ্চ করা হয়েছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 8 2026 44444

মান্য থেকে ‘মহামান্য’

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ । মাসস ঠাকুরগাঁওয়ের পৌর চেয়ারম্যান থেকে সংসদ সদস্য, …

Leave a Reply

Your email address will not be published.