Home / জাতীয় / বঙ্গবন্ধু শেখ মুজিবের নামে নয়াদিল্লীতে গুরুত্বপূর্ণ সড়কের নামকরণ
bb+sarak+delhi+mbd-in

বঙ্গবন্ধু শেখ মুজিবের নামে নয়াদিল্লীতে গুরুত্বপূর্ণ সড়কের নামকরণ

মাস্টারি বিডি ডটকম
নয়াদিল্লী । ০৮ এপ্রিল ২০১৭ । ২৫ চৈত্র ১৪২৩

বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ভারতের রাজধানী নয়াদিল্লীর প্রাণকেন্দ্রের একটি সড়কের নামকরণ করা হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার যৌথভাবে এই সড়কের নামফলক উন্মোচন করেন। সংবাদ বাসস-এর।

দিল্লির শঙ্কর রোড-মন্দির মর্গ ট্রাফিক চত্বর থেকে রাষ্ট্রীয় রাম মনোহর লোহিয়া হসপিটালের সামনে মাদার টেরিজা ক্রিসেন্ট পর্যন্ত সড়কটি এতোদিন পার্ক স্ট্রিট বলে পরিচিত ছিল।

bb+sarak+delhi+mbd
বঙ্গবন্ধুর নামে ভারতের রাজধানীর একটি সড়কের নামকরণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান।

এর আগে দুই প্রধানমন্ত্রী যৌথভাবে বঙ্গবন্ধুর আত্মজীবনীমূলক গ্রন্থ ‘অসমাপ্ত আত্মজীবনী’-এর হিন্দি সংস্করণের মোড়ক উন্মোচন করেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বইয়ের হিন্দি সংস্করণ প্রকাশ করে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.