Home / জাতীয় / বগুড়ায় ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষ : ৫ পুলিশসহ নিহত ৭
bogratrackaccedentmbd

বগুড়ায় ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষ : ৫ পুলিশসহ নিহত ৭

মাস্টারি বিডি ডটকম
বগুড়া । ১৩ নভেম্বর ২০১৬ । ২৯ কার্তিক ১৪২৩

বগুড়ার শেরপুরে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ পুলিশ সদস্যসহ ৭ জনের মৃত‌্যু হয়েছে।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) আসলাম আলী জানান, শনিবার রাত ১ টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের মহিপুর বাজার এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ‌্যে ৬ জনের পরিচয় জানা গেছে। এরা হলেন- পুলিশ কনস্টেবল শাজাহান (৩৫), প্রণব (৩২), শামসুল ইসলাম (৩০), আলমগীর (৩৩) ও সোহেল (৩২) এবং পুলিশের পরিচ্ছন্নতা কর্মী শ্যামল চন্দ্র (৪২)।

নিহত অন‌্যজন পুলিশবহনকারী ওই ট্রাকের চালক বলে বগুড়া পুলিশ ধারণা করছে। তবে এখন পর্যন্ত তার নাম জানা সম্ভব হয়নি।

আহতদের মধ‌্যে ৪ জনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, একজনকে পাঠানো হয়েছে ঢাকায়।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সোহেল রানার মাধ্যমে জানা গেছে, নিহত পুলিশ সদস‌্যরা কুড়িগ্রাম পুলিশ লাইনে কর্মরত ছিলেন। ওই ট্রাক নিয়ে তারা ঢাকা যাচ্ছিলেন বিভাগের মালামাল আনতে। পথে মহিপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা বগুড়াগামী একটি সারবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ৪ জনের মৃত‌্যু হয়।

আহত অবস্থায় ৮ জনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়া মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক আরও ৩ জনকে মৃত ঘোষণা করেন বলে সোহেল রানা জানিয়েছেন।

বগুড়া পুলিশের সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) গাজিউর রহমান জানান, আহতদের মধ‌্যে পুলিশের এস আই মইনুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকায় পাঠিয়েছেন চিকিৎসকরা।
সূত্র : বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.