Home / খেলা / ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ কিরগিজস্তান
int+volleyball+mbd-2

ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ কিরগিজস্তান

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ২৫ এপ্রিল ২০১৮ । ১২ বৈশাখ ১৪২৪

বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্টের ফাইনালে ওঠার লড়াইয়ে আজ ‘বি’-গ্রুপের রানার্সআপ দল কিরগিজস্তানের মুখোমুখি বাংলাদেশ।

মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বঙ্গবন্ধু এশিয়ান সিনিয়র মেনস সেন্ট্রাল জোন ইন্টারন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়নশিপের দু’টি সেমিফাইনালই অনুষ্ঠিত হবে আজ। বিকেল ৫ টায় খেলবে বাংলাদেশ ও কিরগিজস্তান।

বর্তমান চ্যাম্পিয়ন ও স্বাগতিক হিসেবে বাংলাদেশের ম্যাচের ওপরই স্পট লাইট থাকবে সমর্থকদের। বাংলাদেশের ম্যাচে স্টেডিয়াম ভর্তি দর্শক থাকছে প্রতিদিনই। আজও এর ব্যতিক্রম হবে না। বাংলাদেশ সেমিফাইনালে খেলছে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেই।

vollei+mbd
কারণ ‘এ’-গ্রুপে বাংলাদেশ অসাধারণ খেলে নেপাল ও মালদ্বীপকে বীরের বেশে হারিয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে নেপালকে ৩-১ এবং মালদ্বীপকে ৩-০ সেটে হারিয়েছিল। অন্যদিকে কিরগিজস্তান ‘বি’ গ্রুপ থেকে আজই সেমিফাইনাল নিশ্চিত করে। গ্রুপের শেষ ম্যাচে ৩-২ সেটে উজবেকিস্তানকে হারায় তারা। তবে প্রথম ম্যাচে ০-৩ সেটে তুর্কিমেনিস্তানের কাছে শোচনীয় ভাবে হেরেছিল কিরগিজস্তান।

দিনের প্রথম সেমিফাইনালে তুর্কমেনিস্তানের প্রতিপক্ষ নেপাল। তুর্কমেনিস্তান তাদের গ্রুপের দুটি ম্যাচেই দারুণ খেলে অপরাজিত থেকে সেমির টিকিট পায়। তুর্কিমেনিস্তান গ্রুপ পর্বে ৩-০ সেটে কিরগিজস্তানকে ও উজবেকিস্তানকে ৩-১ সেটে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়।

আর নেপাল ‘এ’ গ্রুপের রানার্সআপ হয়ে ফাইনালের ওঠার লড়াইয়ে নামবে। নেপাল গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ১-৩ সেটে বাংলাদেশের কাছে হেরেছিল। শেষ ম্যাচে ৩-০ সেটে মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে তারা।

মঙ্গলবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে একমাত্র খেলায় কিরগিজস্তান ৩-২ সেটে উজবেকিস্তানকে হারিয়ে সেমিফাইনালে উন্নীত হয়। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

27 26 144

বাংলাদেশি সব সাংবাদিকের মিডিয়া অ্যাক্রিডিটেশন বাতিল করল আইসিসি

ঢাকা, মঙ্গলবার ২৭ জানুয়ারি ২০২৬ মাসস আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া …

Leave a Reply

Your email address will not be published.