Home / প্রধানমন্ত্রী / প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশে ভাষণ দেবেন সন্ধ্যা সাড়ে ৭ টায়
pm+mbd-2

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশে ভাষণ দেবেন সন্ধ্যা সাড়ে ৭ টায়

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ১২ জানুয়ারি ২০১৮ । ২৯ পৌষ ১৪২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারের পর পর দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের চার বছর পূর্তি উপলক্ষে আজ শুক্রবার সন্ধ্যায় দেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সংবাদমাধ্যমকে জানান, ‘প্রধানমন্ত্রী পরপর দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে আজ সন্ধ্যা সাড়ে ৭ টায় তাঁর ভাষণ দেবেন।’

তাঁর এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের পাশাপাশি সব বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশন একযোগে সরাসরি সম্প্রচার করবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে দেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বদানকারী আওয়ামী লীগ দশম জাতীয় সংসদ নির্বাচনে বিপুলভাবে বিজয় অর্জনের পর ২০১৪ সালের ১২ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করে। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

3 5 26 2222

ডিসিদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা, রবিবার ০৩ মে ২০২৬ মাসস ডিসি সম্মেলনে জেলা প্রশাসকদের জন্য একগুচ্ছ সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী …

Leave a Reply

Your email address will not be published.